IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> হাসনাত আব্দুল্লাহকে কড়া হুঁশিয়ারি দিলেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন

হাসনাত আব্দুল্লাহকে কড়া হুঁশিয়ারি দিলেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ জানেন না আন্দোলন কিভাবে চলেছে এবং কীভাবে এটি পরিচালিত হচ্ছে।’

রোববার (৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর শাহবাগ থানার সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘হাসনাত জানে যে আন্দোলন কে চালাইছে? তারা মিডিয়ায় হাইলাইট হয়েছে। সে নিজেই বলেছে, তারা ডিজিএফআইয়ের নজরবন্দি। তারা যদি নজরবন্দিই থাকে তাহলে আন্দোলন চলেছে কীভাবে সেটি তারা জানে? জানে না।’

তিনি বলেন, ‘আন্দোলন কীভাবে চলেছে সেটা জানে ছাত্র অধিকার পরিষদ, শিবির, ছাত্রদল, ফেডারেশন ইউনিয়নসহ যারা রাজনৈতিক শক্তিগুলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই সব নেতৃবৃন্দ, যারা ডিজিএফআইয়ের কাছে মাথানত করেনি। আমি তাদেরকে স্যালুট জানাই।’

ইয়ামিন আরও বলেন, কিছুদিন আগে সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুকে পোস্ট দিয়ে বলেছে, ‘একদফার অনেকেই বিরোধিতা করেছে।’ তাকে জিজ্ঞেস করলেই বের হয়ে আসবে কারা কারা বিরোধিতা করেছে। তাহলে বের হয়ে আসবে কেন বাংলাদেশে এখনো সংহতি হচ্ছে না।’

হুঁশিয়ারি দিয়ে ইয়ামিন বলেন, ‘আপনারা এখন নায়ক। আপনাদের খলনায়ক হতে সময় লাগবে না। মুখোশ খুলতে সময় লাগবে না। বিপ্লবের স্পিরিটকে যারা ধারণ করে, যারা আহত ও শহীদ হয়েছে তাদেরকে পুঁজি করে নিজেরা ধান্দা কইরেন না। প্রতারণা কইরেন না।’

উপদেষ্টাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাদের হাতে ৫৬ বছর পর একটা সময় এসেছে। আমরা আপনাদেরকে রক্ত ও জীবন দিয়ে বসিয়েছি। আমরা আপনাদের কাছে ভালো কিছু চাই। আপনারা যদি চাপ অনুভব করেন তাহলে আমাদেরকে বলেন। আমরা কিন্তু আস্তে আস্তে সব কথা বলব। আমরা বলতে বাধ্য হব। যেসব পুলিশ আমাদের ওপর নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে এই সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমরা এতদিন প্রতিবাদ করেছি। কিন্তু আজ যখন আমার জীবন আশঙ্কায়, তখন তো আর চুপ থাকতে পারি না।’

সরকারের উপদেষ্টা, সরকার, আমলা, ছাত্র ও জনতা সবার উদ্দেশে তিনি বলেন, ‘যারা বিপ্লবী মুখোশ ধারণ করে আছে তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে টেনে নামিয়ে উন্মুক্তভাবে বিচার করতে হবে। তাহলেই এই বিপ্লবীরা বাঁচবে। নয়তো এই বিপ্লবীরা মরবে।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31