IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> সীমান্তে হত্যা বন্ধের দাবিতে কুড়িগ্রামে ‘মার্চ ফর ফেলানী’ পদযাত্রা শুরু

সীমান্তে হত্যা বন্ধের দাবিতে কুড়িগ্রামে ‘মার্চ ফর ফেলানী’ পদযাত্রা শুরু

ধূমকেতু নিউজ ডেস্ক : সীমান্তে কিশোরী ফেলানী হত্যাকাণ্ডের বিচারসহ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের দাবিতে কুড়িগ্রামে ‘মার্চ ফর ফেলানী’ পদযাত্রা শুরু হয়েছে।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড় বিজয়স্তম্ভ থেকে শুরু হয় লংমার্চ।

আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, এ পদযাত্রার মাধ্যমে বিএসএফের বাংলাদেশের নাগরিকদের হত্যা বন্ধ এবং ফেলানী হত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে লিফলেট বিতরণ করা হবে। এ ছাড়া পথিমধ্যে কয়েকটি জায়গায় পথসভা ও লিফলেট বিতরণ করে ফেলানীর বাড়িতে গিয়ে কবর জিয়ারত করা হবে। পরে নাগেশ্বরীর রামখানায় পথসভা করে ‘মার্চ ফর ফেলানী’ পদযাত্রা শেষ হবে।

পদযাত্রায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক আতিক মুজাহিদ, কেন্দ্রীয় সদস্য কৌলাস চন্দ্র রবিদাস, মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ অংশ নেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেলের সমন্বয়ক রিফাত রিদওয়ান, সমন্বয়ক মুবাসসিরুল, সমন্বয়ক ইব্রাহীম মাহমুদ উপস্থিত ছিলেন।

কর্মসূচির শুরুতে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘আমরা বাংলাদেশের সীমান্তে কোনো লাশ দেখতে চাই না। বাংলাদেশের যত নাগরিককে সীমান্তে লাশ করা হয়েছে তার বিচার আর্ন্তজাতিক আদালতে করতে হবে’।

সারজিস বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ হয়েছে, সেই বাংলাদেশ কোনো নতজানু পররাষ্ট্র নীতি মেনে নেবে না। আগামীতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন, তারা যদি ক্ষমতা আঁকড়ে ধরার জন্য কোনো দেশের দালাল হন তাহলে তাদের পরিণতি খুনি শেখ হাসিনার মতই হবে।”

তিনি বলেন, “আর একটি হত্যা হলে ওই কাঁটাতার ভেদ করে চোখ যতদূর যায় লংমার্চ নিয়ে আমরা ততদূরই যাব।”

ফেলানীসহ সীমান্তে সব নাগরিক হত্যার বিচার, সীমান্তে মরণঘাতী অস্ত্র বন্ধ, ‘শহীদ ফেলানী’র নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নামকরণ, নতজানু পররাষ্ট্রনীতি বাতিল করে সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ এবং কুড়িগ্রামের চরের জীবনজীবিক উন্নয়নে নদী সংস্কার- এই পাঁচ দফা দাবি তুলে ধরেন সারজিস আলম।

লংমার্চে আরও উপস্থিত আছেন- ফেলানীর বাবা নুর ইসলাম, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সদস্যসচিব আরিফ সোহেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক জাহিদ আহসান, সমন্বয়ক রকিব মাসুদ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31