IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের

চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের

ছবি-সংগৃহীত


ধূমকেতু নিউজ ডেস্ক : দেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। পাশাপাশি নতুন করে আরও দুটি বিভাগ করার প্রস্তাবনাও দেওয়া হয়েছে।

বুধবার বেলা ১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। এরপর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।

আজাদ মজুমদার বলেন, প্রশাসন ও রাজনৈতিক বিকেন্দ্রীকরণে সুবিধা হবে, এজন্য দেশকে চার প্রদেশে ভাগ করার প্রস্তাব করেছে কমিশন। পাশাপাশি কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আজাদ মজুমদার জানান, জেলা প্রশাসকদের পদবী সংশোধন করে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কমিশনার করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশনের জন্য আলাদা পুলিশ ইউনিট গঠনের সুপারিশ। এতে ইমিগ্রেশনে হয়রানি কমবে।

জনপ্রশাসন সংস্কার কমিশন মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংখ্যা কমানোর প্রস্তাবও করেছে বলে জানান আজাদ মজুমদার। তিনি বলেন, কমিশন ২৫টি মন্ত্রণালয় ও ৪৪টি অধিদপ্তর করার পরামর্শ দিয়েছে।

আজাদ মজুমদার বলেন, কমিশন জেলা প্রশাসক পদের নাম নিয়ে সুপারিশ করেছে। কমিশন বলছে, সরকারি চাকরি করেন, অনেকেই তাদের প্রশাসক হিসেবে দেখতে পছন্দ করেন না। সেক্ষেত্রে এই পদের নাম জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কমিশনার করার সুপারিশ করা হয়েছে।

এদিকে, একই দিন প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রতিবেদন জমা দেন বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। এনিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন করার প্রস্তাব দিয়েছে বিচারবিভাগ সংস্কার কমিশন। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

শফিকুল আলম বলেন, বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট, মাজিস্ট্রেট কোর্ট উপজেলা পর্যায় পর্যন্ত নেওয়ার প্রস্তাব করেছে কমিশন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31