IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> টপ নিউজ >> অপহরণের পর খুন করে মদ পার্টি

অপহরণের পর খুন করে মদ পার্টি

ধূমকেতু নিউজ ডেস্ক : মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সামনুন ইসলামকে (১১) অপহরণের ৩০ মিনিটের মধ্যে হত্যা করে ঘাতকরা। শিশুটির নিথর দেহের সামনে থেকেই ওর পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে ফোন করে অপহরণকারীরা।

সামনুনকে জীবিত ফেরত দেওয়ার কথা বলে অপহরণকারীরা পাঁচ লাখ টাকা দাবি করে। সন্তানকে ফেরত পাওয়ার আশায় সামনুরের পরিবার ৬০ হাজার টাকা জোগাড় করে দেয়।

শিশুটির পরিবারের কাছ থেকে আদায় করা মুক্তিপণ দিয়ে ঘাতকরা মদের পার্টিও করেছিল। আজিমপুরে একটি বারে যায় সামনুনের খুনিরা। সেখানে দল বেঁধে মদ খায় তারা। এরপর স্বাভাবিকভাবে চলাফেরা করতে থাকে।

গত বৃহস্পতিবার মিরপুর ৬ নম্বর সেকশনের বাসার অদূর থেকেই অপহরণ করা হয়েছিল সামনুনকে। এরপর অপহরণকারীরা তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরে সামনুনের লাশ মেলে মিরপুরের শাহ আলী প্লাজার ১৪ তলার ছাদে।

মিরপুর মডেল থানা-পুলিশ এবং গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার দল তিন দিনের টানা অভিযানে সামনুন হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার ফুফাতো ভাইসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ইউসুফ নেওয়াজ নামের জড়িত একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি তিনজনকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

তদন্ত কর্মকর্তারা বলছেন, সামনুন হত্যার কারণ অনুসন্ধান করতে গিয়ে তাঁরা পরিবারটিতে বহুবিবাহ, বিবাহবিচ্ছেদ ও মাদকাসক্তির একটি যোগসূত্র পেয়েছেন। বহু বছর আগ থেকে ঘটে আসা এসব ঘটনার চূড়ান্ত বলি হয়েছে শিশুটি।

পুলিশ বলছে, সামনুন যখন মায়ের পেটে, তখনই তার বাবা মারা যান। তার ৯ মাস বয়সে মা রোকসানা পারভীন মিরপুরের বাসিন্দা ইউনুছ আলীকে বিয়ে করেন। বাবা বলতে ইউনুছকেই জানে সামনুন। এই পরিবারের সন্তান হিসেবেই বড় হচ্ছিল সে।

স্বজনেরা জানান, ইউনুছের বাবা মোবারক আলীর দুই স্ত্রী। এক স্ত্রীর ঘরে আছেন ইউনুছসহ চার সন্তান। অন্য স্ত্রীর ঘরে রয়েছেন মাহফুজুর রহমানসহ তিনজন। মোবারক আলী দুই পরিবারকে মিরপুরে দুটি আলাদা বাড়ি করে দেন। ইউনুছরা তাঁদের বাড়িতেই আছেন। কিন্তু মাহফুজুররা নিজেদের বাড়িটি বিক্রি করে দিয়ে অন্যত্র থাকছেন। সাম্প্রতিক সময়ে ইউনুছদের বাড়িতে উঠতে চাইছেন মাহফুজুররা। এর বিরোধিতা করে আসছিলেন ইউনুছ।

গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার দলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. তয়াছির জাহান বলেন, ইউনুছের এই আপত্তিতে ক্ষিপ্ত হন মাহফুজুর। তিনি ইউনুছের সৎ ছেলে সামনুনকে অপহরণের পরিকল্পনা করেন। এ কাজে তিনি যুক্ত করেন ইউনুছের বোন পলির ছেলে নূর আলমকে। পলির প্রথম স্বামীর ছেলে নূর আলম। মা-বাবার বিচ্ছেদের পর থেকে নূর আলম উচ্ছৃঙ্খল জীবন যাপন করছিলেন। মিরপুর ১০ নম্বর এলাকায় রাস্তার পাশে কাপড় বিক্রি করতেন নূর আলম। কিন্তু মাদকাসক্ত হওয়ায় সেই আয় দিয়ে সংসার চলছিল না।

তদন্ত কর্মকর্তারা জানান, মাহফুজুর নিজেও মাদকাসক্ত। তিন মাস ধরে নূর আলমকে তিনি মাদক সেবনের জন্য টাকা দিয়ে আসছিলেন। এ কারণে মাহফুজুরের পরিকল্পনায় সামনুনকে অপহরণ করে হত্যার প্রস্তাবে নূর রাজি হন। এ কাজে যুক্ত করেন তাঁর তিন বন্ধু ইউসুফ নেওয়াজ, মো. খায়রুল ইসলাম ও ইয়াছিন আরাফাতকে। ওই তিনজনও আর্থিকভাবে সচ্ছল নন।

পুলিশের জিজ্ঞাসাবাদে ইউসুফ নেওয়াজ বলেছেন, বৃহস্পতিবার নূর আলমের কথায় তিনি সামনুনকে ডেকে নিয়ে আসেন। এরপর নূর আলম ব্যাডমিন্টনের র‌্যাকেট ঠিক করানোর কথা বলে সামনুনকে নিয়ে শাহ আলী প্লাজায় যান। তাঁদের সঙ্গে যোগ দেন মাহফুজুর রহমান। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যাবেন মনে করে তাঁরা সিঁড়ি বেয়ে ছাদে ওঠেন। সেখানে পৌঁছানোর পরই সামনুনকে হত্যার পর লাশ সেখানে রেখে তারা কাপড়সহ কিছু জিনিসপত্র দিয়ে চাপা দিয়ে চলে যান।

পুলিশ কর্মকর্তা মো. তয়াছির জাহান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁরা জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করেছেন। তাঁদের দেখানোমতেই ছাদ থেকে লাশ উদ্ধার করেছেন। গ্রেপ্তার খায়রুল ও ইয়াছিন পুরো ঘটনাটি জানতেন। তাঁরা অপহরণের নামে সামনুনের পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার সঙ্গেও যুক্ত ছিলেন।

সামনুনের সৎ বাবা ইউনুছ আলী বলেন, এমন মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া যায় না। হত্যায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পরিবারের সবাই ভেঙে পড়েছেন। শোকে আমার স্ত্রীও অসুস্থ হয়ে পড়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31