IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> রাজধানীতে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ২ অস্ত্রধারী নিহত

রাজধানীতে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ২ অস্ত্রধারী নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। এ সময় ৫ জনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটেলিয়ানের এক কর্মকর্তা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদপুর-বসিলা রোডের চাঁদ উদ্যান/৪০ ফিট এলাকার লাউতলায় এ ঘটনা ঘটে। নিহত দুজনের পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে, মোহাম্মদপুর-বসিলা রোডের চাঁদ উদ্যান/৪০ ফিট এলাকার লাউতলায় এ গোলাগুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে বিকট গুলির শব্দ শোনা যায়।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, রাজধানীর মোহাম্মদপুর থেকে যৌথবাহিনীর কাছে তথ্য আসে মোহাম্মদপুর-বসিলা রোডের চাঁদ উদ্যান/ ৪০ ফিট এলাকার লাউতলায় বেশ কয়েকজন অস্ত্রধারী বৈঠক করছে। এর প্রেক্ষিতে যৌথবাহিনী লাউতলায় গেলে অস্ত্রধারীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে যৌথবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এভাবে দুই থেকে তিন মিনিট গুলি বিনিময় হয়।

এক পর্যায়ে পাঁচজন অস্ত্রধারী চিৎকার করে আত্মসমর্পণ করে। তাদের গ্রেপ্তার করার সময় দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। এ সময় অস্ত্রধারীদের কাছে একটি রিভলভার ও গুলি পাওয়া যায়। তবে এ ঘটনায় যৌথবাহিনীর কেউ গুলিবিদ্ধ হয়নি।

এ সম্পর্কে বিস্তারিত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব জানান, দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার বলেন, বসিলায় যৌথবাহিনীর সঙ্গে অস্ত্রধারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে পারছি না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31