IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> ২৬ ফেব্রুয়ারি নতুন দল ঘোষণা

২৬ ফেব্রুয়ারি নতুন দল ঘোষণা

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তারা আগামী ২৬ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমাবেশের মাধ্যমে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা ভাবছেন।

জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সদস্যদের নিয়ে এ জন্য একটি প্রস্তুতি কমিটি করা হয়েছে। বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে তারা প্রথম বৈঠক করে।

বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা বৈঠকে সমাবেশের ব্যাপারে আলোচনা হয়। জমায়েতে লোকজন আনার জন্য বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয়। সেই সঙ্গে সাংস্কৃতিক, চিকিৎসা ও গণমাধ্যম বিষয়ক তিনটি উপকমিটিও গঠন করা হয়।

নতুন রাজনৈতিক দল সম্পর্কে সম্প্রতি শুরু হওয়া প্রচারণায় জনমত বিশ্লেষণ ও মূল্যায়নের জন্য আরও একটি উপকমিটি গঠন করা হয়।

বৈঠকে থাকা একটি সূত্র জানায়, সমাবেশে দলের ঘোষণা দেওয়া হলেও এর সনদ প্রকাশ করা নাও হতে পারে।

জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতৃত্বের নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা গত বছরের সেপ্টেম্বর মাসে শুরু হয়।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়ক হবেন। তবে দলের সদস্য সচিব পদ নিয়ে মতবিরোধ রয়েছে।

নাগরিক কমিটির সূত্র জানায়, উপদেষ্টা মাহফুজ আলম চান নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী নতুন দলের সদস্যসচিব হিসেবে আসুক।

অন্যদিকে, প্ল্যাটফর্মে থাকা প্রাক্তন শিবির কর্মীরা চান নাগরিক কমিটির নির্বাহী সদস্য ও শিবিরের ঢাবি ইউনিটের সাবেক সভাপতি আলী আহসান জোনায়েদ নতুন দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি হিসেবে থাকুক।

সূত্র জানায়, সম্ভাব্য বিভেদ এড়াতে এবং প্রাক্তন শিবির নেতাদের অন্তর্ভুক্ত করতে মূল নেতারা একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং একজন সিনিয়র সদস্য সচিব পদ নিয়ে আলোচনা করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31