IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার দুপুর ১টায় তিনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে কক্সবাজারে পৌঁছান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক-ই-আজম, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও পুলিশ সুপার বিমানবন্দরে তাদের স্বাগত জানান।

জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যান। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করছেন।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, দুপুরে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেছে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিবকে বহনকারী বিমান।

কক্সবাজারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে উপদেষ্টা মুহাম্মদ ইউনূস উখিয়ায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন।

ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে ঢাকায় ফিরবেন। এর আগে, সকালে ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন আন্তোনিও গুতেরেস।

সকালে জাতিসংঘের মহাসচিব বৈঠক করছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31