IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> সাভার ট‍্যানারি শিল্প শ্রমিকদের বিক্ষোভ

সাভার ট‍্যানারি শিল্প শ্রমিকদের বিক্ষোভ

ধূমকেতু নিউজ ডেস্ক : সাভারের হেমায়েতপুরে ১৮ হাজার ১ টাকা ন্যূনতম মজুরিরসহ ৫টি গ্রেডে সরকার ঘোষিত নুন্যতম মজুরি অবিলম্বে বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চামড়াশিল্প নগরীর বিভিন্ন ট্যানারিতে কর্মরত শ্রমিকরা।

শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১১টা পর্যন্ত বিসিক চামড়া শিল্প নগরীর বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এই কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল পালন করেন শ্রমিকরা।

কর্মবিরতি চলায় সকাল থেকে চামড়া শিল্প নগরীর কারখানাগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

শ্রমিকরা জানান, অন্যান্য সেক্টরে ন্যূনতম মজুরি ঘোষণার পরপর তা বাস্তবায়ন হলেও ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি এখনো বাস্তবায়ন করা হয়নি। নানা টালবাহানায় শুধু সময়ক্ষেপণ করছে মালিকপক্ষ। তাই বাধ্য হয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন নেন শ্রমিকেরা।

৫টি গ্রেড হল- গ্রেড১-৩৪,১৬৮ টাকা, গ্রেড২-২৮,৩৮৮ টাকা, গ্রেড৩- ২৪,০০২ টাকা, গ্রেড৪-২০,৯৯৩ টাকা, গ্রেড৫-১৮,০০১টাকা।

শ্রমিকদের অন্যান্য দাবিগুলোর মধ্যে- প্রতিটি কারখানায় শ্রম আইন বাস্তবায়ন নিশ্চিত করা; শ্রমিকদের নিয়োগপত্র ও ছবিসহ পরিচয়পত্র প্রদান; কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শন কার্যক্রম স্বচ্ছ, কার্যকর ও জোরদার করতে হবে; স্থায়ী কাজে কোন অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া যাবে না; মধ্যস্বভোগী বেআইনি কন্ট্রাক্টরের মাধ্যমে শ্রমিকদের কাজ করানো অবিলম্বে বন্ধ করতে হবে; দীর্ঘদিনের অভিজ্ঞ শ্রমিক চাটাই ও টারমিনেশন বন্ধ করতে হবে।

এছাড়া অবিলম্বে শ্রমিকদের জন্য একটি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন করতে হবে; শ্রমিকদের জন্য স্বল্প মূল্য ক্যান্টিন ও আবাসন ব্যবস্থা চালু করতে হবে; প্রস্তুতি কল্যাণ সুবিধাসহ নারী শ্রমিকদের সকল সুযোগ সুবিধা দিতে হবে; আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ মোতাবেক শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে; ট্যানারি শিল্পে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর ও সোশ্যাল কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31