IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘বিচারক সংকটের সঙ্গে লজিস্টিক সমস্যাও আছে’

‘বিচারক সংকটের সঙ্গে লজিস্টিক সমস্যাও আছে’

ড. আসিফ নজরুল

ড. আসিফ নজরুল

ধূমকেতু নিউজ ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বিচার বিভাগে বিচারক সংকট ও লজিস্টিক সমস্যার বিষয়টি সরকার গুরুত্ব সহকারে দেখছে এবং সময়মতো এই সংকট কাটিয়ে উঠা সম্ভব হবে।

শনিবার (১২ এপ্রিল) সকালে বান্দরবানের চিফ জুডিশিয়াল আদালতের অধিগ্রহণকৃত জায়গা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি বলেন, “বিচারক সংকট এবং অবকাঠামোগত সমস্যা রয়েছে, তবে আমরা নতুন করে কাজ শুরু করেছি, নিয়োগ প্রক্রিয়া সময়সাপেক্ষ হলেও অগ্রগতি হচ্ছে। আমাদের সরকার থাকতেই এ সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করা হবে।”

পারিবারিক আদালতের মামলাগুলো আদালতে না এনে সালিশের মাধ্যমে নিষ্পত্তির সম্ভাবনা নিয়ে সরকার ভাবছে বলেও জানান তিনি। তিনি যোগ করেন “এটি এখনো চিন্তার পর্যায়ে আছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদি সালিশে সমাধান সম্ভব হয়, তাহলে আদালতের চাপ অনেকটাই কমবে।”

পরিদর্শন শেষে তিনি বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের অবকাঠামো উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ মো. জামিউল হায়দার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা জজ বেগম জেবুন্নাহার আয়শা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল সহ বিচার বিভাগীয় অন্যান্য কর্মকর্তা।

সরকারের চলমান উদ্যোগ ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের মধ্য দিয়ে বিচার বিভাগকে আরও কার্যকর ও জনবান্ধব করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপদেষ্টা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31