IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> জাতীয় >> লিড নিউজ >> পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ধূমকেতু নিউজ ডেস্ক : রোমান ক্যাথলিক ধর্মীয়গুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে গতকাল শুক্রবার কাতারের দোহা থেকে সরাসরি ইতালির রোমে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে ভ্যাটিকানে উপস্থিত হয়েছেন- বিশ্বের বহু নেতৃবৃন্দ ও রাজপরিবারের সদস্যরা। আজ এই অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রায় ১৩০টি বিদেশি প্রতিনিধি দল অংশ নিয়েছে, যার মধ্যে ৫০ জন রাষ্ট্রপ্রধান ও ১২ জন রাজা-রানী রয়েছেন।

অংশগ্রহণকারী বিশিষ্ট বিশ্বনেতাদের মধ্যে রয়েছেন- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন; বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস; যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ও প্রিন্স উইলিয়াম; ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন; ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি; ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও প্রেসিডেন্ট সেরজিও মাত্তারেলা; জার্মানি চ্যান্সেলর ওলাফ শলৎজ ও প্রেসিডেন্ট ফ্রাংক-ওয়াল্টার স্টেইনমারসহ আরও অনেকে।

এএফপির খবরে বলা হয়েছে, সেন্ট পিটার্স স্কয়ারে একটি বহুভাষিক প্রার্থনাসভার পর তার কফিন নেওয়া হবে রোমের কেন্দ্রস্থলে অবস্থিত সান্তা মারিয়া মেজিওরে বাসিলিকায়, সেখানেই তাকে সমাহিত করা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ ভোর সাড়ে ৫টায় (বাংলাদেশ সময় বেলা ১১টা ৩০ মিনিটে) সেন্ট পিটার্স স্কয়ার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টায়) কার্ডিনালদের কলেজের ডিন, ইতালির জিওভান্নি বাতিস্তা রে-এর নেতৃত্বে অন্ত্যেষ্টিক্রিয়ার মূল প্রার্থনাসভা শুরু হবে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় সিল করে রাখা পোপ ফ্রান্সিসের কাঠ ও দস্তায় তৈরি কফিনটি বাসিলিকার সামনে অস্থায়ীভাবে তৈরি একটি বেদীর সামনে রাখা হয়। বেদীর বাম দিকে, সেন্ট পিটার্সের সম্মুখীন হয়ে লাল পোশাকে কার্ডিনালরা বসবেন। ডান দিকে বসবেন বিশ্বের বিভিন্ন দেশের সরকারিভাবে আগত প্রতিনিধি দলগুলো, নামের অক্ষর অনুসারে।

প্রার্থনাসভার সময়কাল হবে আনুমানিক ৯০ মিনিট। এতে অংশ নেবেন ২২৪ জন কার্ডিনাল এবং ৭৫০ জন যাজক ও বিশপ।

অনুষ্ঠানের পর্যায়ক্রমিক অংশগুলো হবে-ধর্মীয় পাঠ; কার্ডিনাল রে-এর ধর্মোপদেশ; বিভিন্ন ভাষায় প্রার্থনা; রুটি ও মদের পবিত্রীকরণ;অংশগ্রহণকারীদের মধ্যে শান্তিবার্তা বা করমর্দন; ইউখারিস্ট; এক মিনিট নীরবতা; প্রধান যাজকের পবিত্র পানি ছিটানো এবং প্রার্থনাসভার শেষে কফিনটি সেন্ট পিটার্স বাসিলিকার ভেতরে নেওয়া হবে।

আর বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা) কফিন সান্তা মারিয়া মেজিওরে বাসিলিকার উদ্দেশে যাত্রা করবে, যেখানে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হবে। শোকসন্তপ্ত জনগণ অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রায় অংশ নিতে পারবেন না, তবে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে তারা শোভাযাত্রাটি দেখতে পারবেন।

এএফপি আরও জানিয়েছে, চার কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে শববাহী গাড়িটি ধীরে ধীরে চলবে এবং এতে প্রায় ৩০ মিনিট সময় লাগবে। বেলা ১২টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়) কফিন সান্তা মারিয়া মেজিওরে পৌঁছবে। সেখানে ‘দরিদ্র ও অসহায়’ জনগণের একটি দল তাকে স্বাগত জানাবে।

কার্ডিনাল কেভিন ফ্যারেলের নেতৃত্বে, যিনি বর্তমানে ক্যামেরলেনগো হিসেবে নতুন পোপ নির্বাচনের আগ পর্যন্ত ভ্যাটিকানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন, অন্ত্যেষ্টিক্রিয়াটি ব্যক্তিগতভাবে সম্পন্ন হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31