IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> টপ নিউজ >> নির্বাচনে প্রার্থীদের বয়স ন্যূনতম ২৩ করার প্রস্তাব

নির্বাচনে প্রার্থীদের বয়স ন্যূনতম ২৩ করার প্রস্তাব

নির্বাচনে প্রার্থীদের বয়স ন্যূনতম ২৩ করার প্রস্তাব

নির্বাচনে প্রার্থীদের বয়স ন্যূনতম ২৩ করার প্রস্তাব

ধূমকেতু নিউজ ডেস্ক : গণ অধিকার পরিষদ জাতীয় সংসদের মেয়াদ চার বছর এবং সংসদ সদস্য নির্বাচনে প্রার্থীর বয়স ২৫ বছর থেকে কমিয়ে ২৩ বছর করার প্রস্তাব দিয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলের সভাপতি নুরুল হক এই দাবি জানান। জাতীয় ঐকমত্য কমিশন বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গঠনের লক্ষ্যে আলোচনা করছে।

নুরুল হক বলেন, “বিগত ফ্যাসিবাদী শাসনের সময়ে বাংলাদেশের জনগণ ব্যাপকভাবে দমন-পীড়িত ছিল। ৫৩ বছরের বাস্তবতায় আমাদের রাষ্ট্রকাঠামোতে সংস্কারের প্রয়োজনীয়তা অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে। এমন এক বিরল পরিস্থিতিতে আমাদের ঐক্যমত্য প্রতিষ্ঠা করে সংস্কারকে দীর্ঘস্থায়ী করতে হবে।”

গণ অধিকার পরিষদ পাঁচটি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১২৭টির সঙ্গে একমত হলেও, আজকের আলোচনায় তারা নতুন আটটি প্রস্তাবে একমত হয়েছে। এছাড়া সাতটি প্রস্তাবের সঙ্গে দ্বিমত এবং ২৩টির সঙ্গে আংশিক একমত হওয়ার কথা জানায় দলটি।

মাতৃত্বকালীন ছুটি প্রসঙ্গে নুরুল হক বলেন, ছয় মাসের ছুটি যথেষ্ট নয়, এবং সন্তানের লালন-পালনে নারীদের জন্য ছুটি বাড়ানোর পাশাপাশি দুই বছর পর্যন্ত অফিস সময় অর্ধেক করার প্রস্তাবও তারা দিয়েছে। সংবিধান সংশোধনের জন্য দুই-তৃতীয়াংশ সংসদ সদস্যের মতামতের পাশাপাশি গণভোটের প্রস্তাবও জানানো হয়।

সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের ক্ষেত্রে দলটির অবস্থান হলো, অর্থ বিল এবং আস্থা ভোট ছাড়া অন্যান্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার থাকা উচিত।

এছাড়া, এনসিসি (জাতীয় সাংবিধানিক কাউন্সিল) নাম পরিবর্তন করে ‘জাতীয় সাংবিধানিক পরিষদ’ করার প্রস্তাব দিয়েছে তারা।

নুরুল হক বলেন, প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধানের পাশাপাশি পুলিশপ্রধানকে এতে যুক্ত করা প্রয়োজন।

স্থানীয় সরকার নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের অধীনে আয়োজনের প্রস্তাবও দিয়েছেন তারা। ছাত্র এবং শ্রমিক সংগঠনকে রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি থেকে মুক্ত রাখার প্রস্তাবের সঙ্গে একমত জানিয়ে, পেশাজীবী সংগঠনগুলোকেও একইভাবে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে গণ অধিকার পরিষদ।

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে, নুরুল হক বলেছেন, কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে অন্তত তিন থেকে চার বছর সক্রিয় থাকতে হবে।

কমিশনের সদস্য অধ্যাপক আলী রীয়াজ জানান, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ছিল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নতুন অধ্যায়, যা ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের ধারাবাহিকতা। তিনি সকল রাজনৈতিক দলকে সংস্কার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, আলোচনার মাধ্যমে সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে, তবে সকলের একত্র থাকতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31