IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> আজ সকাল ১০টার মধ্যে ইশরাকের শপথের উদ্যোগ না নিলে ঢাকা অচলের হুমকি

আজ সকাল ১০টার মধ্যে ইশরাকের শপথের উদ্যোগ না নিলে ঢাকা অচলের হুমকি

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর উদ্যোগ নেওয়ার জন্য আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা। এ সময়ের মধ্যে শপথের ঘোষণা না এলে ঢাকা অচল করে দেওয়ার হুমকি এসেছে তাদের কাছ থেকে। পাশাপাশি ডিএসসিসির পাঁচটি কর্মচারী ইউনিয়নের তরফ থেকে বর্জ্য অপসারণ কাজসহ নাগরিক সেবা পুরোপুরি বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি এসেছে।

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে গত ১৪ মে থেকে ‘আমরা ঢাকাবাসী’র ব্যানারে শত শত মানুষ নগর ভবন অবরোধ করে আন্দোলন চালিয়ে আসছে। এতে যোগ দিয়েছেন সংস্থার অধিকাংশ কর্মচারী। এ নিয়ে আদালতে করা রিটের রায় আজ ঘোষণার কথা রয়েছে।

আন্দোলনের কারণে ডিএসসিসির সব সেবা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। কয়েক দিনের মতো মঙ্গলবারও নগর ভবনের ফটকগুলো ছিল তালাবদ্ধ। গুলিস্তানে গোলাপশাহ মাজার থেকে বঙ্গবাজার মোড়ে শত শত ইশরাক সমর্থক অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকেন। এ সময় আশপাশে তীব্র যানজট দেখা দেয়। রাজধানীর একাংশ কার্যত অচল হয়ে পড়ে। সকালের দিকে অতিরিক্ত গরমের কারণে আন্দোলনকারীর ওপর পানি ছিটানোর ব্যবস্থা করে ডিএসসিসি।

সকাল ১০টা থেকে নগর ভবনের সামনের সড়কে বসে পড়েন ইশরাক সমর্থকরা। ভবনের প্রধান ফটকের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সেই মঞ্চ থেকে সংগীত পরিবেশন করে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন শিল্পী।

এদিকে ইশরাক হোসেন সকালে ফেসবুক পোস্টে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসর ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের নেতার অসম্মান হয়, এমন কিছু করা থেকে বিরত থাকতে আন্দোলনকারীদের অনুরোধ জানান।

ইশরাক ফেসবুক পোস্টে লেখেন, ‘আমরা সমালোচনা করি, রাজনৈতিক বক্তব্যের মধ্য দিয়ে তাদের সতর্ক করি, তাদের ভুল ধরিয়ে দিই কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে। অনেক তো দেখে আসছি আর পেছনের দিকে দেশটিকে নিতে চাই না। অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করব, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেব, নির্বাচনী স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেব। এমনকি বর্তমানে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর গণতান্ত্রিক আন্দোলনও করব। কিন্তু ভাষা ও ব্যবহারে শত্রুও যাতে সমালোচনা করতে না পারে।’

তবে ইশরাকের এই অনুরোধ রাখেননি তার সমর্থক আর বিএনপি নেতাকর্মীরা। সকাল থেকে নগর ভবনের সামনে থেকে তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে দায়ী করে তার পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকেন। দুপুরের দিকে মাইক হাতে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ‘দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিকেল ৫টার দিকে ষষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনের সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান বলেন, আমরা বুধবার সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করব, এর মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেব। প্রয়োজনে ঢাকা অচল করে দেওয়া হবে।

এ সময় সিটি করপোরেশনের পাঁচটি কর্মচারী ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে ঢাকাবাসীর এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তারা বলেন, দাবি মানা না হলে সব ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31