IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> নির্বাচন কমিশনের বরাদ্দ বাড়ল ২ হাজার কোটি টাকা

নির্বাচন কমিশনের বরাদ্দ বাড়ল ২ হাজার কোটি টাকা

নির্বাচন কমিশন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২৫ সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় নির্বাচন কমিশনের (ইসি) জন্য আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

সোমবার (৩ জুন) ঘোষিত বাজেট অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের জন্য নির্বাচন কমিশনের মোট বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ৯৫৬ কোটি টাকা।

এই বরাদ্দের মধ্যে ২ হাজার ৭২৭ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে পরিচালন ব্যয়ের জন্য এবং ২২৯ কোটি টাকা উন্নয়ন ব্যয়ের আওতায়। গত ২০২৪–২৫ অর্থবছরে ইসির সংশোধিত বাজেট ছিল ১ হাজার ১৪২ কোটি টাকা। অর্থাৎ নতুন অর্থবছরে বরাদ্দ বেড়েছে ১ হাজার ৮১৪ কোটি টাকা বা প্রায় ১৫৯ শতাংশ।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট বক্তৃতায় নির্বাচন কমিশনের বরাদ্দ নিয়ে আলাদাভাবে কিছু না বললেও বাজেটের মন্ত্রণালয় ও খাতভিত্তিক বরাদ্দ তালিকায় এ তথ্য উল্লেখ করা হয়েছে। বিশ্লেষণে দেখা যায়, বরাদ্দ বৃদ্ধির বড় অংশই নির্বাচন আয়োজন সংক্রান্ত পরিচালন ব্যয়ের জন্য নির্ধারিত।

উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ ছিল প্রায় ৪ হাজার ১৯০ কোটি টাকা। তার মধ্যে পরিচালন ব্যয়ই ছিল প্রায় ৩ হাজার ৯৮১ কোটি টাকা।

সেই তুলনায় আসন্ন নির্বাচনের জন্য পরিচালন ব্যয়ের বরাদ্দ এখন তুলনামূলকভাবে কিছুটা কম হলেও প্রস্তুতির অংশ হিসেবেই এই বরাদ্দকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31