IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন

দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন

ধূমকেতু নিউজ ডেস্ক : ত্যাগ ও কোরবানির মহিমায় শনিবার (৭ জুন) সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। দিনটি উপলক্ষে রাজধানীসহ দেশের প্রতিটি প্রান্তে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাতের আয়োজন করা হয়েছে, যার প্রথমটি সকাল ৭টায় এবং পরবর্তী জামাতগুলো যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৮টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে।

ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ। এই দিনটিতে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি করছেন। ইসলামী বিধান অনুযায়ী, কোরবানির পশুর মাংস তিন ভাগে ভাগ করে গরিব, আত্মীয় এবং নিজেদের মধ্যে বিতরণ করা হচ্ছে। কোরবানির সময়সীমা সোমবার (৯ জুন) আসরের ওয়াক্ত পর্যন্ত।

ঈদ উপলক্ষে সরকারি-বেসরকারি ভবনগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। টেলিভিশন ও বেতারে প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে পরিবেশিত হচ্ছে উন্নতমানের খাবার।

সরকারি চাকরিজীবীরা ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ঈদের ছুটি পাচ্ছেন। এ উপলক্ষে যানবাহন চলাচল, সিএনজি ও ফিলিং স্টেশন খোলা রাখাসহ যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপিত হয়েছে ৬ জুন শুক্রবার। আরাফার ময়দানে সমবেত হয়ে হাজিরা হজ পালন করেছেন এবং পশু কোরবানির মাধ্যমে ইব্রাহিম (আ.)-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক নেতা ও দলের পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31