IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> টপ নিউজ >> আজ বিশ্ব নিরাপদ খাদ্য দিবস

আজ বিশ্ব নিরাপদ খাদ্য দিবস

বিশ্ব নিরাপদ খাদ্য দিবস

বিশ্ব নিরাপদ খাদ্য দিবস

ধূমকেতু নিউজ ডেস্ক : আজ শনিবার (৭ জুন) বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব নিরাপদ খাদ্য দিবস ২০২৫’। প্রতি বছর এই দিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর যৌথ উদ্যোগে পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য- ‘ফুড সেফটি: সায়েন্স ইন অ্যাকশন’ (নিরাপদ খাদ্য: বিজ্ঞানের প্রয়োগে নিরাপত্তা) এটি মনে করিয়ে দেয়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এখন বিজ্ঞানভিত্তিক গবেষণা, প্রযুক্তি এবং বাস্তবায়নের প্রয়োজনীয়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অনিরাপদ খাদ্য বিশ্বের অনেক দেশের জনগণকে উচ্চ রক্তচাপ ও অন্যান্য অসংক্রামক রোগে আক্রান্ত করছে। বিশেষত, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে খাদ্যবাহিত রোগের প্রভাবে শুধু জনস্বাস্থ্যই নয়, উৎপাদনশীলতাও হ্রাস পাচ্ছে। গবেষণা বলছে, এসব দেশে নিরাপদ খাদ্যের অভাবে স্বাস্থ্যসেবার জন্য প্রতি বছর ব্যয় হচ্ছে ১১০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।

সম্প্রতি স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বর্তমানে এমন এক পুষ্টিগত সংকটে রয়েছে, যেখানে খাদ্যাভ্যাসজনিত অসংক্রামক রোগ ও বিপাকজনিত সমস্যা দিন দিন বেড়েই চলেছে। এর পেছনে অন্যতম কারণ হলো অতিরিক্ত লবণ গ্রহণ এবং প্রক্রিয়াজাত খাবারের প্রতি আসক্তি।

‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে ২০২২’ অনুসারে, দেশের ৩৭ শতাংশ মানুষ প্রতিদিনের খাবারে অতিরিক্ত লবণ গ্রহণ করেন এবং ১৩ শতাংশ মানুষ নিয়মিতভাবে উচ্চমাত্রায় লবণযুক্ত ফাস্ট ফুড খান। এর ফলে উচ্চ রক্তচাপসহ হৃদ্‌রোগ ও কিডনি জটিলতার ঝুঁকি ক্রমাগত বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি বছর বিশ্বে প্রায় ১ কোটিরও বেশি মানু উচ্চ রক্তচাপজনিত কারণে মারা যান। অথচ সময়মতো সচেতনতা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং কার্যকর নীতি থাকলে এই মৃত্যু অনেকাংশে রোধ করা সম্ভব।

‘বিশ্ব নিরাপদ খাদ্য দিবস ২০২৫’ উপলক্ষে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এর নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারলে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি অনেকাংশেই কমানো সম্ভব। এজন্য খাবারে লবণের পরিমাণ কমানো, আঁশযুক্ত খাবার এবং পরিমিত পরিমাণে শাকসবজি গ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাও জরুরি।”

নিরাপদ খাদ্য এখন কেবল স্বাস্থ্যের বিষয় নয়, এটি একটি উন্নয়ন ও মানবিক অধিকার সম্পর্কিত ইস্যু। বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত, সচেতনতা এবং রাষ্ট্রীয় নীতিতে প্রাধান্য না দিলে নিরাপদ খাদ্য নিশ্চিত করা কঠিন। তাই এ বছরের প্রতিপাদ্য- “সায়েন্স ইন অ্যাকশন” কেবল স্লোগান নয়, এটি এখন বাস্তব প্রয়োগের সময়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31