IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> প্রধান উপদেষ্টাকে দেওয়া টিউলিপের চিঠিতে যা আছে

প্রধান উপদেষ্টাকে দেওয়া টিউলিপের চিঠিতে যা আছে

টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক

ধূমকেতু নিউজ ডেস্ক : লন্ডন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় রাজা চার্লস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়্যার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

ড. ইউনূসের যুক্তরাজ্য সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ‘ভুল বোঝাবুঝি’ মেটাতে টিউলিপ এ সাক্ষাৎ চান বলে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা গেছে।

চিঠিতে টিউলিপ লিখেছেন-

‘প্রিয় অধ্যাপক ইউনূস,

শুনেছি আপনি শিগগিরই সরকারি সফরে লন্ডন আসছেন। সে উপলক্ষে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি যুক্তরাজ্যের একজন সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী হিসেবে, বিশেষ করে লন্ডনের বিশাল ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির একজন গর্বিত সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে সুদৃঢ় ও স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করে আসছি। আপনার এই সফরের পূর্ণ সফলতা কামনা করছি।

আপনি লন্ডনে অবস্থানকালে, হাউস অব কমন্সে আমার সঙ্গে মধ্যাহ্নভোজ অথবা বিকেলে চায়ের দাওয়াতে আপনাকে আমন্ত্রণ জানাতে চাই। আমাদের উভয়েরই জনসেবার প্রতি এক গভীর আগ্রহ ও দায়বদ্ধতা রয়েছে। এই সময়ে যখন সুশাসন, আইনগত প্রক্রিয়া ও ন্যায়বিচার রক্ষায় নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, তখন আপনার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শুনতে পারা খুবই মূল্যবান হবে। আমি নিজে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছি, সে সূত্রে আপনার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে।

আপনার সঙ্গে এই সাক্ষাৎ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি আমার খালা, তার সঙ্গে আমার সম্পর্ক ও জড়িত থাকার বিষয়ে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে—দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ থেকে এই যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তা এই সাক্ষাৎ দূর করতে পারবে বলে আমি আশা করি।

আমি একজন যুক্তরাজ্যের নাগরিক। আমার জন্ম লন্ডনে এবং ব্রিটিশ পার্লামেন্টে গত এক দশক ধরে হ্যাম্পস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করে আসছি। বাংলাদেশের সঙ্গে আমার হৃদয়ের টান রয়েছে কিন্তু সেখানে আমার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই। আমি ওই দেশে জন্মাইনি, থাকি না, এমনকি আমার পেশাগত জীবনও গড়ে উঠেনি সেখানে।

দুদককে আমি এ বিষয়ে পরিষ্কার করতে চেয়েছিলাম কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগে আগ্রহ দেখায়নি। বরং তারা বারবার ঢাকার একটি ঠিকানায় এলোমেলোভাবে চিঠিপত্র পাঠাচ্ছে। এই কাল্পনিক তদন্তের প্রতিটি ধাপ গণমাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে, অথচ আমার আইনি দলের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি।

আমি জানি আপনি নিশ্চয়ই বোঝেন, এমন প্রতিবেদন যেন আমার নির্বাচনী এলাকার জনগণ ও আমার দেশের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত না ঘটায়, সেটি নিশ্চিত করা কতটা জরুরি। এই পরিস্থিতির নিরসনে আপনার সহযোগিতা আমার জন্য অত্যন্ত মূল্যবান হবে। আমাদের সম্ভাব্য সাক্ষাতের আগে, আমি চাইলে লন্ডনে আমার আইনজীবীদের তৈরি করা বিশদ লিখিত জবাব আপনার সঙ্গে শেয়ার করতে পারি।

এ ছাড়া, যুক্তরাজ্যের পার্লামেন্টারি স্ট্যান্ডার্ডস কমিশনারের একটি প্রতিবেদনও আমি দিতে পারি, যেখানে গত বছর আমাকে সব ধরণের অনিয়মের অভিযোগ থেকে সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়া হয়। আপনার ব্যস্ত সময়সূচির মধ্যে কবে আমাদের দেখা করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হবে, অনুগ্রহ করে জানাবেন। ওয়েস্টমিনস্টার প্রাসাদে আমাদের সাক্ষাৎ প্রত্যাশায় রইলাম।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31