IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> জাতীয় >> লিড নিউজ >> রাতে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

রাতে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। গতকাল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের টিজি-৩৩৯ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান।

বিমান থেকে তাকে হুইলচেয়ারে করে নামানো হয় । এ সময় তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি। রাত ১টা ৪৫ মিনিটে ইমিগ্রেশনে গেলে প্রায় এক ঘণ্টা ধরে প্রক্রিয়া শেষে রাত ২টা ৪৫ মিনিটে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।

এর আগে, গত ৬ মে তিনি চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ড যান। তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার ও শ্যালক ডা. আ ন ম নৌশাদ খান। তবে সাবেক রাষ্ট্রপতির হঠাৎ দেশত্যাগ নিয়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। এর জেরে কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার ও বরখাস্ত করা হয়। পুলিশ গঠন করেছে একটি তদন্ত কমিটিও।

পরে সরকার উচ্চপর্যায়ের আরেকটি তদন্ত কমিটি গঠন করে, যার নেতৃত্বে আছেন অধ্যাপক সি আর আবরার। অন্য সদস্যরা হলেন – পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

উল্লেখ্য, আটবারের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হামিদ ২০১৩ থেকে ২০২৩ পর্যন্ত টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। বঙ্গভবন ছাড়ার পর তিনি রাজধানীর নিকুঞ্জে বসবাস করছিলেন।

গত বছরের রাজনৈতিক অস্থিরতার সময় দেশজুড়ে ব্যাপক পরিবর্তন ঘটে। এরপর চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জে আব্দুল হামিদসহ আওয়ামী লীগের শীর্ষ ১২৪ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার বাদী বিএনপি কর্মী তহমুল ইসলাম জানান, আন্দোলনের সময় আহত হওয়ার পর সুস্থ হয়ে তিনি মামলা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31