IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> ডিবির অভিযানে মাদক কারবারিদের গুলি, আহত ২ পুলিশ

ডিবির অভিযানে মাদক কারবারিদের গুলি, আহত ২ পুলিশ

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর পল্টনে মাদকবিরোধী অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন লালবাগ গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য। তারা হলেন- লালবাগ ডিবি পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) আতিক হাসান এবং কনস্টেবল সুজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পল্টন থানার পুলিশ হাসপাতালের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। পরে রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এএসআই আতিককে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ও কনস্টেবল সুজনকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সূত্র আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ ডিবি পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এনায়েত কবির শোয়েবের নেতৃত্বে একটি দল মাদক কারবারিদের গাড়ি গতিরোধ করে। এ সময় মাদক কারবারিরা গাড়ি থামিয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে এএসআই আতিক হাসানের পেটের বাম পাশে এবং কনস্টেবল সুজনের বাম পায়ের হাঁটুতে গুলি লাগে। ডিবি পুলিশের অপরাধ দমন অভিযানে দ্রুত গুলিবিদ্ধদের উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম জানান, ‌‘দুই গুলিবিদ্ধ পুলিশ সদস্যকে রাতেই হাসপাতালে আনা হয়। এএসআই আতিকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং বৃহস্পতিবার সকালে তার অস্ত্রোপচারের কথা রয়েছে।’

এ ঘটনায় মাদক কারবারিদের ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

লালবাগ ডিবির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবির শোয়েব বলেন, ‘বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযানে গেলে হঠাৎ করে মাদক কারবারিরা গুলি চালায়। এতে আমাদের দুজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31