IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না’

‘আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না’

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘জুলাই স্মরণ’ কর্মসূচির প্রশংসা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, ‘আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না।’

মঙ্গলবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সব কথা বলেন।

মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, শহীদ মিনারে গতরাতের আয়োজনের মাধ্যমে জুলাই স্মরণ যেভাবে শুরু হয়েছে, তা ছিল অত্যন্ত উঁচু মানের। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চিন্তাবিদদের অভিনন্দন জানিয়েছেন এ আয়োজনের জন্য।

তিনি লেখেন, ‘বিএনপির চিন্তাশীল নেতারা গতরাতে শহীদ মিনারে যে অনন্য উদ্যোগ নিয়েছেন, তার জন্য তাদের একটা বড় অভিবাদন প্রাপ্য। আমি নিশ্চিত, অন্য অংশীদাররাও তাদের কর্মপরিকল্পনা ঠিক করে ফেলেছেন। জুলাইয়ের স্মৃতি যেন আমাদের পথ দেখায় এবং গত জুলাইয়ের মতোই সবাইকে একত্রিত করে। আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না।’

তিনি আরও লেখেন, ‘জাতীয় স্মরণপঞ্জি আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। তাই তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন— শুধু জাতীয় পর্যায়ের কর্মসূচিতেই নয়, বরং সব অংশীদারদের আয়োজিত অনুষ্ঠানেও সক্রিয়ভাবে অংশ নিতে।’

পোস্টে তিনি সংগীত নিয়ে আলাদাভাবে মন্তব্য করেন। তিনি লেখেন, ‘ধন্যবাদ দ্য রেড জুলাইকে, আমাদের প্রিয় জুলাই গানটি ভিডিওতে ব্যবহারের জন্য। গত জুলাইয়ে গানটি নতুন এক তাৎপর্য পেয়েছে। আর অর্ক মুখার্জীর গাওয়া এই সংস্করণটি একেবারেই অসাধারণ।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31