IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> টপ নিউজ >> ভুয়া তথ্য ঠেকাতে জাতিসংঘের সহায়তা চান মুহাম্মদ ইউনূস

ভুয়া তথ্য ঠেকাতে জাতিসংঘের সহায়তা চান মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস। ছবি- ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশে সংবাদমাধ্যমে ভুয়া খবর (ডিজইনফরমেশন) ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় জাতিসংঘের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, স্ব-নিয়ন্ত্রিত ও নৈতিক মানদণ্ডে পরিচালিত গণমাধ্যম গড়ে তুলতে জাতিসংঘের সহায়তা দরকার। এ সময় তিনি জাতিসংঘকে সরকার এবং সংবাদমাধ্যম উভয়ের সঙ্গে সমানভাবে কাজ করার আহ্বান জানান।

বুধবার (২ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি স্যুজান ভাইজ এবং সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেঞ্চেলাহ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাতের প্রেক্ষাপট ছিল, ‘অ্যান অ্যাসেসমেন্ট অব বাংলাদেশ’স মিডিয়া ল্যান্ডস্কেপ: ফোকাসিং অন ফ্রি, ইনডিপেন্ডেন্ট অ্যান্ড প্লুরালিস্টিক মিডিয়া’ (An Assessment of Bangladesh’s Media Landscape: Focusing on Free, Independent and Pluralistic Media) শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন, যা ইউনডিপি ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এবং পরদিন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস বলেন, “আমাদের প্রধান সমস্যা হলো ভুয়া খবর ও বিভ্রান্তিমূলক তথ্য। এর একটি অংশ দেশের বাইরে থেকে ছড়ানো হয়, আবার কিছু স্থানীয় উৎসও রয়েছে। এটা এক ধরনের টানা বোমাবর্ষণের মতো।” তিনি উল্লেখ করেন, শুধু অনলাইন বা ডিজিটাল মাধ্যম নয়, প্রচলিত গণমাধ্যমও এই ধরণের ভুয়া তথ্যের উৎস হয়ে উঠেছে। এ কারণে গণমাধ্যমে স্বাধীন ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা জরুরি।

তিনি জাতিসংঘকে উদ্দেশ করে বলেন, “আপনারা শুধু সরকারের সঙ্গে কথা বলবেন না, গণমাধ্যমের সঙ্গেও কথা বলবেন।” একই সঙ্গে তিনি মত দেন, কোনো গণমাধ্যম যদি বারবার ভুয়া তথ্য ছড়ায়, তবে তাকে আস্থা হারানোর বিষয়ে সতর্ক করতে হবে। “আপনারা জাতিসংঘ। আপনাদের কথা খুব গুরুত্বপূর্ণ। আমাদের আপনাদের সহায়তা দরকার,”— বলেন অধ্যাপক ইউনূস।

এ সময় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি স্যুজান ভাইজ জানান, প্রতিবেদনটি মূলত স্বাধীন ও নৈতিক সাংবাদিকতা, স্ব-নিয়ন্ত্রণ ও সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে তৈরি। প্রতিবেদনে কী কাজ করছে এবং কী করছে না, তার বিশ্লেষণসহ গুরুত্বপূর্ণ সুপারিশ থাকবে। একই সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থা, সরকারি কর্মকর্তা ও বিচার বিভাগের মান উন্নয়নের জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

ইউনেস্কোর সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেঞ্চেলাহ জানান, প্রতিবেদনে সাংবাদিকদের কাজের পরিবেশ এবং বিশেষ করে নারী সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও সুপারিশ থাকবে। তার মতে, সরকারের কার্যকর উদ্যোগ এসব বিষয়ে বড় পরিবর্তন আনতে পারে। তিনি বলেন, জাতিসংঘের ‘SIPS’ প্রকল্পের অধীনে এই গবেষণা তৈরি হয়েছে এবং এটি মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যম উন্নয়নের লক্ষ্যে ইউনেস্কোর ম্যান্ডেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্যের সত্যতা নিশ্চিত করতে স্বাধীন সংবাদমাধ্যম ও স্বনিয়ন্ত্রিত কাঠামো গঠনে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার ভূমিকা এখন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভ্রান্তিমূলক তথ্য রোধে কেবল রাষ্ট্র নয়, মিডিয়া এবং বৈশ্বিক অংশীদারদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31