IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক ৩৬ জনের তথ্য চাইবে পররাষ্ট্র মন্ত্রণালয়

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক ৩৬ জনের তথ্য চাইবে পররাষ্ট্র মন্ত্রণালয়

ধূমকেতু নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় সন্ত্রাসবাদী সন্দেহে আটক ৩৬ বাংলাদেশি সম্পর্কে বিস্তারিত তথ্য দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চাইবে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখনও পুরো বিষয়টি স্পষ্ট নয়। তবে কিছু ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মালয়েশিয়ার আদালতে দাখিল করা হতে পারে। বাকিদের তারা বাংলাদেশে ফেরত পাঠানোর চিন্তা করছে।’

পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। খবর বিবিসি বাংলার।

বাংলাদেশে ফেরত পাঠানো হলে তাদের বিষয়ে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ফেরত পাঠানো ব্যক্তিদের আমাদেরও পরীক্ষা করে দেখতে হবে—তারা আদৌ কোনো সংগঠনের সঙ্গে যুক্ত কি না, আর তাদের সম্পৃক্ততা কতটুকু।’

এই ঘটনার ফলে ভবিষ্যতে বাংলাদেশিদের মালয়েশিয়া যাত্রার ভিসা প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে কোনো নেতিবাচক ঘটনা ভিসা প্রক্রিয়ায় প্রভাব ফেলে। একে একেবারে উড়িয়ে দেয়া যায় না। তবে আমরা যদি যথাযথ পদক্ষেপ নিই, তাহলে এর প্রভাব কমিয়ে আনা সম্ভব হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31