IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই’

‘বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদের অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৬ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি মালয়েশিয়ায় কিছু বাংলাদেশির বিরুদ্ধে ‘জঙ্গি সম্পৃক্ততা’ অভিযোগের প্রেক্ষিতে উপদেষ্টা বলেন, “যে তিনজনকে ফেরত পাঠানো হয়েছে, তাদের কেউই জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে।”

তিনি আরও বলেন, “মালয়েশিয়ার পুলিশ প্রধান যেসব পাঁচজনের কথা বলেছেন, তারা কেউ এখনো বাংলাদেশে ফেরত আসেনি। তাদের বিষয়ে আমরা সরকারিভাবে যোগাযোগ করার চেষ্টা করছি এবং তদন্ত করে দেখা হবে। তবে তাদের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পৃক্ততা এখন পর্যন্ত পাওয়া যায়নি।”

মালয়েশিয়ার পুলিশ প্রধানের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে উপদেষ্টা বলেন, “তিনি কী বলেছেন, সেটা আমি জানি না। আমাদের কাছে সরকারিভাবে এখনো কোনো বার্তা আসেনি। আমরা কেবল বিভিন্ন মাধ্যমে কিছু তথ্য পেয়েছি, যার ব্যাখ্যা ইতোমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে।”

বাংলাদেশে জঙ্গিবাদের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, “মিডিয়ার সহযোগিতায় দেশে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। গত ১০ বছরে দেশে বড় কোনো জঙ্গি হামলার তথ্য আপনারা দিতে পারেননি, কারণ এমন ঘটনা ঘটেনি। এর কৃতিত্ব আপনাদেরও প্রাপ্য।”

বাংলাদেশকে উদ্দেশ্য করে ‘জঙ্গি তকমা’ দেওয়ার চেষ্টা চলছে কি না— এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, “এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে। তবে আমাদের দেশে এমন কিছু নেই, যা এ ধরনের সন্দেহের পক্ষে যায়।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31