IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘কমিশন কোনো দলকে কিছুই চাপিয়ে দিচ্ছে না’

‘কমিশন কোনো দলকে কিছুই চাপিয়ে দিচ্ছে না’

অধ্যাপক আলী রীয়াজ

অধ্যাপক আলী রীয়াজ। ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, “আমি বারবার বলেছি, কমিশন কোনো দলকে কিছুই চাপিয়ে দিচ্ছে না। সব বিষয়ে একমত হওয়া জরুরি নয় এবং আমরা সব বিষয়ে একমত হবও না।”

সোমবার (৭ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের দশ দিনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজকের আলোচ্যসূচিতে রয়েছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব।

সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ নিয়ে দলগুলোর আপত্তি থাকায় প্রাথমিক প্রস্তাবে তা অন্তর্ভুক্ত না থাকার প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, “দলগুলোর দ্বিমতের কারণে চার প্রদেশে ভাগের প্রস্তাবও উপস্থাপন করা হয়নি। সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়, তবে যেখানে একমত হওয়া যায়, সেখানে আসার চেষ্টা আমাদের থাকবে।”

তিনি জানান, সংলাপে ইতোমধ্যে বেশ কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে, কিছু বিষয় আলোচনা হয়েছে এবং নতুন কিছু বিষয় আজকের আলোচনা তালিকায় আনা হয়েছে।

সংশোধিত প্রস্তাব তৈরির প্রক্রিয়া সম্পর্কে আলী রীয়াজ বলেন, “আমরা দলগুলোর রাজনৈতিক ও দলীয় বিবেচনাকে গুরুত্ব দিয়ে সংশোধিত প্রস্তাব তৈরি করছি। আলোচনার মাধ্যমে প্রস্তাবগুলো সংশোধন করার প্রয়োজন দেখা দিলে তা করা হচ্ছে যাতে বিভ্রান্তি বা ভুল বুঝাবুঝি না হয়। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি যাতে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ও আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য থাকে।”

তিনি আরও বলেন, “গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সংশোধিত ভাষ্যগুলো তৈরি হচ্ছে যা দলগুলোর আলোচনার বিষয়গুলোর গুরুত্ব প্রতিফলিত করে।”

জুলাই মাসজুড়ে রাজনৈতিক দলগুলোর কর্মসূচির বিষয়ে তিনি বলেন, “কিছু কর্মসূচি অসুবিধা সৃষ্টি করতে পারে, তবে আমরা আশা করি সেক্ষেত্রে সবাই একত্রে বসে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবে। সময় স্বল্পতা থাকলেও তা বিবেচনা করা হবে।”

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং ড. আইয়ুব মিয়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31