IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘বিমান বাহিনীর প্রশিক্ষণ কোথায় হবে- নতুন করে ভাবার সময় এসেছে’

‘বিমান বাহিনীর প্রশিক্ষণ কোথায় হবে- নতুন করে ভাবার সময় এসেছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম কতটা নিরাপদ, তা নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান তিনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, “ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নতুন করে ভাবতে হবে—প্রশিক্ষণ কোথায় হবে, কীভাবে হবে, কোন এলাকায় করা যাবে। ঢাকা শহর অত্যন্ত ঘনবসতিপূর্ণ। সেদিকটা গুরুত্ব দিয়ে দেখতে হবে।”

বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ প্রসঙ্গে তিনি বলেন, “এ ধরনের দুর্ঘটনার পেছনে সাধারণত পাইলট এরর বা যান্ত্রিক ত্রুটি দায়ী থাকে। যদিও এই প্রশিক্ষণ বিমানের ভেতরের যন্ত্রপাতি আধুনিকীকরণ করা হয়, তারপরও স্পষ্টভাবে কিছু বলা যাবে না ব্ল্যাকবক্স বিশ্লেষণ ছাড়া।”

তিনি আরও বলেন, “বিমানটি যে পাইলট চালাচ্ছিলেন, তার মৃত্যু হয়েছে—এটি অত্যন্ত মর্মান্তিক। এ পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ১০ জনের মৃত্যু হয়েছে এবং অনেকে এখনও গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। কিছু রোগীর দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন হবে।”

সাখাওয়াত হোসেন জানান, সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে রোগীদের পর্যবেক্ষণ করবেন এবং যারা বিদেশে চিকিৎসার জন্য উপযুক্ত, তাদের পাঠানো হবে।

“সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসায় যেসব পদক্ষেপ দরকার, সবই নেয়া হবে,” বলেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31