IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘ভুল তথ্য, এআই-এর অপব্যবহার নির্বাচন ঘিরে বড় চ্যালেঞ্জ’

‘ভুল তথ্য, এআই-এর অপব্যবহার নির্বাচন ঘিরে বড় চ্যালেঞ্জ’

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংবিধানে পরিবর্তন না এলে আগের নিয়ম অনুযায়ীই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। তখন নির্বাচন কবে হবে, মনোনয়নপত্র জমার তারিখসহ সব তথ্য জানানো হবে।

শনিবার (২৬ জুলাই) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “আমরা বহুমাত্রিক ও প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ও অপপ্রচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে কমিশন মনে করছে। এটি আধুনিক যুগের একটি আধুনিক হুমকি। পাশাপাশি, ভোটারদের আস্থা ফিরিয়ে আনা ও কেন্দ্রমুখী করা একটি বড় দায়িত্ব।”

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে জাতির কাছে আমরা দায়বদ্ধ। সবার সহযোগিতা প্রয়োজন।”

নির্বাচনের তারিখ কবে জানতে চাইলে সিইসি বলেন, “তফসিল ঘোষণার পরই নির্ধারিত তারিখ জানা যাবে। তার আগে বলা সম্ভব নয়।”

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, “কমিশনের পক্ষ থেকে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলিনি। প্রধান উপদেষ্টা শুধু প্রশাসনের বিভিন্ন দপ্তরকে ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে বলেছেন।”

তিনি আরও বলেন, “আমরা কোনো দলীয় সরকারের অধীনে নই। একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কাজ করছি। ফলে আমাদের ওপর দলীয় কোনো চাপ নেই। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

অনুষ্ঠানে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা বেনজির আহমেদ ফরাজীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সিইসি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31