IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘ইতিহাসের ওপর মব আক্রমণ চলছে’

‘ইতিহাসের ওপর মব আক্রমণ চলছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন জানিয়েছেন, দেশে সাম্প্রতিক সময়ে যে মব হামলা ও অস্থিরতা দেখা দিয়েছে তা ইতিহাসের ওপর সরাসরি আক্রমণ। তিনি বলেন, ৫ আগস্টের পরও রাজনৈতিক প্রতিহিংসা, প্রান্তিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও বিচারহীন ঘটনা চলছেই।

সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার চলে যাওয়ার পর তিন দিন দেশে কোনো সরকার ছিল না। সেই সময় পুলিশ ও সামরিক বাহিনীর অনুপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল এবং নির্বিচারে গুলির ঘটনায় শতাধিক মানুষ নিহত ও হাজারাধিক আহত হয়েছেন। পরে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে কিছুটা স্বস্তি আসে। তবে তিনি বলেছেন, ‘সেই সময় এবং এখনো অনেকের ওপর প্রতিহিংসামূলক আক্রমণ হয়েছে, যা তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন।’
ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীরা

সাম্প্রতিক মব হামলার উদাহরণ হিসেবে তিনি ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির ওপর বুলডোজার আনার ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে উস্কানির কারণে ভয়াবহ মব তৈরি হয়েছিল। এটি সরকারের নিয়ন্ত্রণে আসা উচিত ছিল। ইতিহাসের ওপর এ ধরনের আক্রমণ গ্রহণযোগ্য নয়।’

তিনি সাম্প্রদায়িক হামলাসহ মাজার ও মন্দিরে আক্রমণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। ‘৫ আগস্টের পর থেকে এসব ঘটনার নজরদারি শুরু হলেও সময়মতো ব্যবস্থা নেওয়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী এখনও মাঠে পর্যাপ্ত উপস্থিত নয়।’

পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে তিনি বলেন, ‘যেখানে মৃত্যুর অভিযোগ উঠছে, সেখানে প্রতিটি ঘটনার তদন্ত জরুরি। দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাধারণ নাগরিকের আস্থা ফিরিয়ে আনা সম্ভব।’

জুলাই হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়েও মন্তব্য করে তিনি বলেন, ‘যারা এ হত্যাকাণ্ডে অংশ নিয়েছে, তারা এখনও অনুশোচনা দেখাচ্ছেন না। তাদের বিচারের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা দরকার। স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়া আবশ্যক।’

মানবাধিকার কমিশনের কার্যকারিতার অভাব নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘মানবাধিকার কমিশন দীর্ঘদিন কার্যকর নয়। কার্যকর কমিশন দরকার, যারা সাহস করে সরকারের সমালোচনা করতে দ্বিধা করবে না।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31