IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> আনন্দ টিভির চেয়ারম্যান হাসান তৌফিক আব্বাস বিমানবন্দর থেকে গ্রেপ্তার

আনন্দ টিভির চেয়ারম্যান হাসান তৌফিক আব্বাস বিমানবন্দর থেকে গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির চেয়ারম্যান হাসান তৌফিক আব্বাসকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। গত ২৮ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

আনন্দ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল ইসলামের দায়ের করা প্রতারণা মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

পুলিশ জানায়, বিদেশ যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসলে ইমিগ্রেশন কাউন্টারে তার নামে ওয়ারেন্ট পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করে বনানী থানায় হস্তান্তর করা হয়।

এর আগে ২০২৩ সালে নুরুল ইসলাম অর্থ আত্মসাৎ ও চুক্তি ভঙ্গের অভিযোগ এনে একটি মামলা (নং-২৪৩৮/২৩) দায়ের করেছিলেন। মামলায় তৎকালীন পরিচালক তাজিন আব্বাস, চেয়ারম্যান হাসান তৌফিক আব্বাস এবং এইচআর অ্যাডমিন সাইফুল ইসলামকে আসামি করা হয়।

একটি সূত্র জানায়, আনন্দ টিভি ২০১৩ সালে স্যাটেলাইট সম্প্রচারের জন্য এনওসি পায়। তবে আর্থিক সংকট ও ব্যবস্থাপনায় অদক্ষতার কারণে ২০১৭ সাল পর্যন্ত সম্প্রচারে আসতে ব্যর্থ হয়। পরে নুরুল ইসলাম লিখিত চুক্তির ভিত্তিতে বিনিয়োগ ও সার্বিক দায়িত্ব নিয়ে টেলিভিশনটি সম্প্রচারে আনেন। অল্প কয়েক মাসের মধ্যে প্রতিষ্ঠানটি লাভজনক হতে শুরু করলে হঠাৎ করেই নুরুল ইসলামকে প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, তার লগ্নিকৃত অর্থ ফেরত দেওয়া হয়নি, বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে নুরুল ইসলামের বিরুদ্ধে একাধিক হয়রানিমূলক মামলা করা হয়। এছাড়া প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সহযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগও ওঠে আনন্দ টিভি কর্তৃপক্ষের বিরুদ্ধে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31