IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে দীর্ঘ যানজট

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে দীর্ঘ যানজট

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের যানজট নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলে দীর্ঘ হয় এই যানজট।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টি হওয়ার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত দীর্ঘ যানজট দেখা দিয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট প্রকট আকার ধারণ করেছে। ফলে ধীরগতিতে চলছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সড়ক ও জনপথ, জেলা প্রশাসন এবং পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ কাজ চলছে ধীরগতিতে। ৫ হাজার ৭৯১ কোটি টাকা ব্যয়ে কাজটি করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এই প্রকল্পের অর্থায়ন করছে ভারতীয় সরকার ৭৫ শতাংশ এবং বাংলাদেশ সরকার ২৫ শতাংশ। প্রকল্পটি শুরু হওয়ার পর থেকেই গত ৭ থেকে ৮ বছর ধরে ধীরগতিতে কাজটি চলে আসছিল। ২০২৪ সালে অভ্যুত্থানের পর ভারতীয় ঠিকাদারি কোম্পানির লোকজন নিজ দেশে চলে যায়। ফলে ৩ থেকে ৪ মাস কাজটি বন্ধ ছিল। পরবর্তীসময় কিছু লোকজন ফিরে এলেও কাজে গতি ফেরেনি।

সূত্রে আরও জানা গেছে, মহাসড়কের এক পাশের কাজ প্রায় শেষ হলেও বিভিন্ন স্থানে গর্ত হয়ে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মাঝে এসব গর্তে সংস্কার করা হয়। কিন্তু সামান্য বৃষ্টি হলেই এসব অংশ থেকে মাটি সরে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়। দেখা দেয় দীর্ঘ যানজট। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি হওয়ায় খানাখন্দের সৃষ্টি হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশে দীর্ঘ যানজট দেখা দেয়। শুক্রবার দুপুর পর্যন্ত এই যানজট চলমান।

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। বৃষ্টি হলেই এই অবস্থার সৃষ্টি হয়। বৃহস্পতিবার বৃষ্টি হওয়ায় আবারও যানজট লেগেছে। স্থায়ী সমাধান না হলে যানজট বাড়বে। এখন যানবাহন চলছে ধীরগতিতে। আমরা কাজ করে যাচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31