IMG-LOGO

বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’রামেবির ভিসিকে জোর করেপদত্যাগ করানোর অভিযোগইংরেজি সাহিত্যের একজন”মাস্টার মশাই” অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভাবাউয়েটে আই-ইইই দিবস ২০২৬ উদযাপিতপরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ইসলামিয়া সরকারি কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচিগোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাগল,গরু বসতঘরসহ পুড়ে দিনমজুরের সর্বস্ব ছাইসিরাজগঞ্জে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপনরাজশাহীতে অনুমোদনহীন ভবনের ছাদে সুইমিংপুল, অপসারণে বাধা ও আরডিএ চেয়ারম্যানকে হুমকীবাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতকরাজশাহীতে বাড়ির নির্মাণাধীনটয়লেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা‘সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে’ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থানসিরাজগঞ্জে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমরাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই’

‘নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেছেন, ‘নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই। সবই আপনারা জানেন। গতানুগতিকভাবে আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা। দীর্ঘ খরার পর, ইনশাআল্লাহ সেই পথে আমরা হাঁটছি।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

নির্বাচন কমিশনার বলেন, ‘গণভোট অধ্যাদেশের ২১ নম্বর ক্যাটাগরিতে বলা হয়েছে, সাধারণ নির্বাচনের জন্য যেসব ভায়োলেশন আছে, গণভোটের ক্ষেত্রেও সেগুলো ভায়োলেশন হিসেবে গণ্য হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো পক্ষ অবলম্বন করতে পারবেন না, কোনো প্রচার-প্রচারণার সুযোগ নেই। শুধুমাত্র এ বিষয়টি আমরা স্পষ্ট করে দিয়েছি।’

তিনি বলেন, ‘গণভোট বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মানুষকে অবহিত করতে পারবেন, সচেতন করতে পারবেন; কিন্তু ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে ভোট দেওয়ার বিষয়ে কোনো অবস্থান নিতে পারবেন না।’

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের সময় কিছু প্রতিদ্বন্দ্বিতা থাকে। প্রতিদ্বন্দ্বিতার সময় কিছু শব্দচয়ন হয়, সমর্থকদের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে কিছু ইনফেরিয়র কাজ হয়। এগুলো যেন সীমিত পর্যায়ে থাকে এটা আমাদের সবার প্রতি বার্তা। আমরা চাই না নির্বাচনকে কেন্দ্র করে কোথাও অস্থিরতা তৈরি হোক, কারণ নির্বাচন শেষে আমাদের সবাইকে এ সমাজে বসবাস করতে হবে।’

প্রচার-সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে তিনি বলেন, ‘বিলবোর্ডে কোনো রঙিন ব্যবহারে নিষেধাজ্ঞা নেই। নিষেধাজ্ঞা আছে ব্যানার, ফেস্টুন ও হ্যান্ডবিলের ক্ষেত্রে। বিলবোর্ড যেহেতু ডিজিটাল হয়ে থাকে, সেখানে জোর করে সাদা করার কোনো প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই শতভাগ মানুষ ভোটকেন্দ্রে আসুক। সেজন্য আমরা সহায়ক পরিবেশ ও পরিস্থিতি তৈরি করব। আমরা চেষ্টা করছি, ইনশাআল্লাহ আমরা আশাবাদী— মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930