IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> জাতীয় >> গণঅভ্যুত্থানের পর লুট হওয়া অস্ত্রের ৩২৯টি র‍্যাবের উদ্ধার

গণঅভ্যুত্থানের পর লুট হওয়া অস্ত্রের ৩২৯টি র‍্যাবের উদ্ধার

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে পুলিশ ও র‍্যাব থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত ৩২৯টি উদ্ধার করেছে র‍্যাব। একই সঙ্গে বাহিনীটি বিগত এক মাসে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত অভিযোগে ১১ শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

চাঞ্চল্যকর হত্যাকাণ্ড
ইন্তেখাব চৌধুরী গত এক মাসের তথ্য পর্যালোচনার শুরুতেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামি গ্রেফতারে সফলতা তুলে ধরেন। তিনি জানান, গত ২৬ জানুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান পরিচালনা করে পটুয়াখালীর ফেরদৌস হত্যা মামলার দুই আসামি ইসরাফিল গাজী এবং মাসুম গাজীকে গ্রেফতার করা হয়।

একই দিনে চট্টগ্রামের বাইত সীতাকুণ্ড এবং কক্সবাজার সদরে একাধিক অভিযান পরিচালনা করে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব সদস্য হত্যা মামলায় জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়।

১২ জানুয়ারি বাগেরহাট সদরে অভিযান চালিয়ে র‍্যাব রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রীতে স্কুল শিক্ষার্থী ফাতেমা আক্তার নীলাকে গলা কেটে হত্যার প্রধান আসামি মিলন মল্লিককে গ্রেফতার করে।

অস্ত্র উদ্ধার
ইন্তেখাব চৌধুরী বলেন, ২৯ জানুয়ারি রাজধানীর খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন .২২ অ্যালার্ট, ২৯০ রাউন্ড গুলি ও একটি খালি কারতুজসহ আসাদুল নামের একজনকে গ্রেফতার করে র‍্যাব।

২৭ জানুয়ারি রাজধানীর কামরাঙ্গীর চরে অভিযান পরিচালনা করে পুলিশ থেকে লুণ্ঠিত দুটি সাউন্ড গ্রেনেড ও দুটি টিয়ারশেল পরিত্যক্ত অবস্থা উদ্ধার করা হয়। ২৪ জানুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগং রোড এলাকায় অভিযান পরিচালনাকালে প্রাইভেট কার তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেফতার করা হয়।

১৬ জানুয়ারি কুমিল্লার মুরাদনগরে অভিযান পরিচালনা করে পুলিশের লুট হওয়া একটি চায়না রাইফেল, একটি দেশি রাইফেল ও একটি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে র‍্যাব।

২১ জানুয়ারি ভোলার লালমোহনে অভিযান পরিচালনা করে এক শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি মোহাম্মদ জামালকে গ্রেফতার করে র‍্যাব।

মাদক-সংক্রান্ত অভিযান
র‍্যাবের মুখপাত্র বলেন, ২৬ জানুয়ারি কক্সবাজার সদরে অভিযান পরিচালনা করে প্রায় ছয় লাখ ৩০০ ইয়াবা এবং ১০ কেজি হিরোইন সাদৃশ্য মাদকসহ দুজনকে গ্রেফতার করে র‍্যাব।

এছাড়া, মাদকবিরোধী অভিযানে গত এক মাসে ১৫ কেজির বেশি হেরোইন, প্রায় দুই হাজার ৩৯৯ বোতল ফেনসিডিল, এক হাজার ৪৬০ কেজি গাঁজা, নয় লাখ ৪২ হাজার ইয়াবা, দুই হাজার বোতলের বেশি বিদেশি মদ ও বিয়ারসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে র‍্যাব।

আসামি গ্রেফতার
ইন্তেখাব চৌধুরী বলেন, গত এক মাসে অস্ত্র, হত্যা, ছিনতাই, ডাকাতি, মানবপাচার, নাশকতা, মাদক, নারী ও শিশু নির্যাতনসহ অন্যান্য অপরাধের ঘটনায় এক হাজার ১০০ এর বেশি অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে র‍্যাব।

লুটের অস্ত্র উদ্ধার
পুলিশের লুট হওয়া অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত প্রায় ২৩৬টি উদ্ধার করেছে র‍্যাব। সেই সঙ্গে র‍্যাবের যে ১৬৮টি অস্ত্র হারানো গিয়েছিল তার ভেতর থেকে ৯৩টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে এ বাহিনী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930