IMG-LOGO

শুক্রবার, ৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মেয়ের শ্বশুরবাড়িতে সালিশই কাল হলো বাবার, ব্যাটের আঘাতে মৃত্যুযশোরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারধর করে আসামি ছিনতাইনিয়ামতপুরে ইএসডিও এর আয়োজনে বিশ্ব পানি দিবস পালনসংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’বলে কটাক্ষ, তদন্ত দাবি এমপিরপুঠিয়া খান পাম্পে চলছে স্বজন প্রীতি কৃষক বাইকাররা পাচ্ছে না তেলশনিবার বায়তুল মোকাররমে ১১ দলীয় জোটের বিক্ষোভের ডাকবদলগাছীতে মাইকিং করায় তুলে নিয়ে এক বৃদ্ধকে মারপিঠের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধেরাসিক প্রশাসকের সাথে সাবেক এমপি ওইউনিসেফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ‘কাগুজে বাঘ’:ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভে কতটা ভুগবে ন্যাটোরাজশাহী মেডিকেলে বাড়ছে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ভর্তি ২০, মৃত্যু ১মহাদেবপুরে ৪১২ লিটার তেল জব্দরহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি পরিক্ষার্থীদের বিদায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্পগোদাগাড়ীতে পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানায় ৭ মোটরসাইকেল আরোহী
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘উপকূলীয় এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে’

‘উপকূলীয় এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে’

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দিতে বাংলাদেশ কোস্টগার্ড সম্পূর্ণ প্রস্তুত। বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে ইতোমধ্যে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, কোস্টগার্ডের কার্যকর প্রস্তুতির মাধ্যমে একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।

শুক্রবার বিকালে ভোলা সদর উপজেলার রাজাপুর ও কাচিয়া কন্টিনজেন্টের মধ্যবর্তী ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক বলেন, ভোলা জেলার সর্বত্র কোস্টগার্ডের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এর ফলে সাধারণ মানুষ বুঝতে পারছে যে, তাদের পাশে কোস্টগার্ড সদস্যরা রয়েছে। এতে ভোটাররা নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কোনো দুষ্কৃতিকারী বা নাশকতাকারী তৎপরতা চালানোর চেষ্টা করলে তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে কেউ ভোটের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে না পারে।

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে কোস্টগার্ড আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে। নিরাপত্তা নজরদারিতে ড্রোন ব্যবহার করা হবে। পাশাপাশি ভোলার দুর্গম ও বিচ্ছিন্ন চরাঞ্চলের ভোটারদের নিরাপত্তা ও যোগাযোগ নিশ্চিত করতে দ্রুতগামী বোট ও লঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031