IMG-LOGO

বৃহস্পতিবার, ২৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আদানির বন্ধ ইউনিট থেকে ২৬ এপ্রিলের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে’‘নতুন বাসভাড়া না মানলে কঠোর ব্যবস্থা’পদে পদে হজযাত্রীদের ভোগান্তিপোরশায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন‘হরমুজ প্রণালি খোলা সম্ভব নয়’সংরক্ষিত আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ইসিরচট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড‘কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার’হরমুজ অতিক্রমের চেষ্টা, দুই জাহাজ জব্দ করেছে আইআরজিসিবাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাস্কুল ফিডিংয়ের খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জের এক বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী অসুস্থবাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিততানোরে দু’দিন ব্যাপী প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধননাচোলে চেয়ারম্যানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাওতানোরে ক্ষু্দ্র নৃগোষ্ঠীর নারী পুরুষের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘নতুন বাসভাড়া না মানলে কঠোর ব্যবস্থা’

‘নতুন বাসভাড়া না মানলে কঠোর ব্যবস্থা’

ধূমকেতু নিউজ ডেস্ক : জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন নির্ধারিত বাসভাড়া না মানলে শক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে বাস ও মিনিবাসের নতুন ভাড়ার ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

নির্ধারিত ভাড়া মানা হচ্ছে কি না তা সরকার তদারকি করবে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএ নির্ধারণ করা এবং আমরা আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, বাস মালিকরা অঙ্গীকার করেছে তারা এই সিদ্ধান্ত যে কোনো মূল্যে মানবে এবং অনুসরণ করবে। যেহেতু তারা অঙ্গীকার করেছে, এর ব্যত্যয় না হওয়া পর্যন্ত আমাকে এ বিষয়ে প্রশ্ন না করার রিকোয়েস্ট করবো।’

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে বেড়েছে ১১ পয়সা।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। এ ক্ষেত্রে ভাড়া বেড়েছে ৪.৪৫ শতাংশ।

অন্যদিকে দূরপাল্লার পথে বাস ভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা। এ ক্ষেত্রে ৫.১৯ শতাংশ বেড়েছে ভাড়া।

আর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এলাকায় কিলোমিটার প্রতি বাস ভাড়া ২ টাকা ৩২ পয়সা আছে। সেটা ১১ পয়সা বেড়ে হয়েছে ২ টাকা ৪৩ পয়সা, যেটা ৪.৭৪ শতাংশ বেড়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news