IMG-LOGO

শুক্রবার, ১৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৬মে রাজশাহীতে সমাবেশ২০২৭ সালের এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা‘ধর্ষণ ও শিশু মৃত্যু নিয়ে সরব হলে দেশ ও জাতির উপকার হতো’একদিনে ১০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পরিবর্তনহামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমানতানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফলবালক বোয়ালিয়া ও বালিকায় পবা চ্যাম্পিয়নরাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নবাগত সদস্য সচিবকে বরনচুরি যাওয়া ১০ লাখ টাকা ও ফোনসহ ফেনী থেকে গ্রেফতার ২চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযানরাণীনগরে হাসপাতালে বৃদ্ধের মৃত্যুরাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় রাসিক প্রশাসকেরগাজীপুরে পাঁচ খুন: ফোন মিলল পদ্মা সেতুতেগোমস্তাপুরে ব্র্যাকের মুরগীর বাচ্চা ও স্যানিটেশন সামগ্রী বিতরণসিংড়ায় ফসলি জমিতে পুকুর খনন, দুজনকে লাখ টাকা অর্থদন্ড
Home >> জাতীয় >> লিড নিউজ >> ১৮০ কিলোমিটার পঞ্চগড় সীমান্ত জুড়ে বিজিবির সতর্কতা জারি

১৮০ কিলোমিটার পঞ্চগড় সীমান্ত জুড়ে বিজিবির সতর্কতা জারি

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : তিন দিক দিয়ে ভারত বেষ্টিত সীমান্ত জেলা পঞ্চগড়ের সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে জেলার ১৮০ কিলোমিটার সীমান্তজুড়ে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এছাড়া পুরো সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। একই সঙ্গে পঞ্চগড়ের চেকপোস্টগুলোতেও সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোসহ সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

এ ব্যাপারে পঞ্চগড়-১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্ল্যাহ মোহাম্মদ কায়েস বলেন, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে পুশইন, অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান, গরু চোরাচালান, মানবপাচারসহ যেকোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কুচবিহার ও শিলিগুড়ি জেলার অবস্থান। এসব এলাকায় দেশ বিভাগের পর থেকেই পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারীসহ কয়েকটি জেলার অনেক নাগরিকের আত্বীয়-স্বজন বসবাস করেন। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নিরঙ্কুশ বিজয়ের পর এবং বিজেপির নেতাদের বাংলাদেশিদের পুশইনের হুঁশিয়ারিতে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930