IMG-LOGO

শনিবার, ১৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিলেট টেস্টেও ব্যাটিংয়ে বাংলাদেশচাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানদেশের ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস‘হরমুজ প্রণালিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না’নিয়ামতপুরে ‘জয় বাংলা’ বলে ভুল স্বীকার করলেও মুক্তিযোদ্ধাকে হেনস্তার অভিযোগরাজশাহীতে অটোরিক্সা চালক হত্যার ঘটনায় ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধারমহাদেবপুরে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধনহারানো ঐতিহ্য ‘রাজশাহী সিল্ক’ পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চান ভূমি মন্ত্রী মিনু‘হাম রোগীদের আন্তর্জাতিক স্বীকৃত সব চিকিৎসা দেওয়া হচ্ছে’নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা প্রদাননির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুক্রবার মানেই ফ্রি চিকিৎসা এমপি বারীরএকটি রাস্তা, দুই পক্ষ, ৬ জনের জেলপ্রধানমন্ত্রী স্বপ্ন বাস্তবায়ন করে দেখাচ্ছেন : রাসিক প্রশাসকচারঘাটে আনুষ্ঠানিক আম সংগ্রহের কার্যক্রম শুরুহাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু
Home >> জাতীয় >> লিড নিউজ >> চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। শনিবার (১৬ মে) সকাল পৌনে ৯টায় গুলশানের বাসা থেকে সড়কপথে তার গাড়িবহর যাত্রা শুরু করে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে গাড়িবহর নিয়ে চাঁদপুরের পথে রয়েছেন।

চাঁদপুরে প্রবেশের আগে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- বেলা সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

এরপর তিনি সার্কিট হাউজে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

বিকেল ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে জনসমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। পরে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে স্থানীয় বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম চাঁদপুর সফর এটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930