IMG-LOGO

শনিবার, ২৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘পতিত স্বৈরাচারের সঙ্গে একটি গোষ্ঠীর মিল দেখা যায়’সিংড়ায় ৮ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনামহাদেবপুরে বিনোদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায়ভূয়া নিয়োগ বোর্ডসহ বিভিন্ন অনিয়মের অভিযোগধামইরহাটে মাশতা ইন্টারন্যাশনালের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানসিংড়ায় রামিসা হত্যার বিচার ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনগোদাগাড়ীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কেয়ারটেকারদের সাথে এমপির মতবিনিময় সভাকুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ নিহত ৩, আহত ২৫নিয়ামতপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতা সভা ও প্রশিক্ষণ কর্মসূচিময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানজঙ্গলের ভেতর মিউমিউ করছিল বিড়াল ছানাটি…নির্বাচনী ব্যয়ের হিসাব দেয়নি ২৩টি দলচীনের কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৮, নিখোজ ৩৮ শ্রমিকদিনাজপুরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহতনিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘পতিত স্বৈরাচারের সঙ্গে একটি গোষ্ঠীর মিল দেখা যায়’

‘পতিত স্বৈরাচারের সঙ্গে একটি গোষ্ঠীর মিল দেখা যায়’

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের ভাগ্য উন্নয়নে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়। আর এটাকে নস্যাৎ করতে আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ব্যাপারে জনগণকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, ৫ আগস্ট পতিত স্বৈরাচার বিদায় নিয়ে যেভাবে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠীকে তাদের সঙ্গে মিল দেখা যায়। গোপনে তাদের সঙ্গে যোগাযোগও রয়েছে। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলরে চার কিলোমিটার দীর্ঘ ধরার খালের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ময়মনসিংহের ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার পর আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী পরিবারের সুবিধার জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের সুবিধার জন্য কৃষি কার্ড, কোমলমতি শিশুদের জন্য স্কুল ব্যাগ, পোশাক, খাবার, মসজিদের ইমামদের জন্য ভাতা কার্যক্রম শুরু করেছি।

তিনি বলেন, ময়মনসিংহের ২০ হাজার কিলোমিটার খাল পর্যায়ক্রমে খনন করা হবে। আজ যে খাল পুনঃখনন করা হলো এখানে প্রায় ৪ হাজার কৃষক পরিবারের বিশ হাজার মানুষের কৃষি কাজে সহায়ক হবে।

সম্প্রতি রামিসা হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আইনে যে অপরাধী তার শাস্তি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে আইনেরও নিয়ম-নীতিমালা আছে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। কিন্তু একটি শ্রেণি এই বিষয়কে ইস্যু তৈরি করে অরাজগতা সৃষ্টি করতে চায়। কিন্তু তারা জনগণের ভাগ্য উন্নয়নে কোনো কথা বলে না।

তারেক রহমান আরো বলেন, বিএনপির সরকার গঠন করায় তাদের জ্বালা ধরেছে। অন্তর্বর্তী সরকারের সময় যেসব ঘটনা ঘটেছে আপনারা তাদেরকে সেসব বিষয়ে কিছু বলতে দেখেছেন? প্রতিবাদ করতে দেখেছেন? দেখেননি। কারণ তারা বিএনপি সরকারের উন্নয়ন পরিকল্পনা নস্যাৎ করতে চায়। বিএনপির সরকারের উন্নয়ন পরিকল্পনা নষ্ট হলে জনগণের ক্ষতি হবে। আপনাদের ক্ষতি। তাই এদেরকে আপনাদেরও প্রতিহত করতে হবে।

বিএনপি সরকার কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে সারা দেশে ভোকেশনাল শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। যাতে আগামী প্রজন্ম কর্মমুখী হয়ে গড়ে উঠতে পারে।

এর আগে দুপুর ২টায় মুষলধারে বৃষ্টির মধ্যে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে বৃষ্টি মাথায় নিয়ে খাল খনন কর্মসূচি ফলকের উদ্বোধন ও খালে নেমে শ্রমিকদের সঙ্গে নিজে মাটি কাটায় অংশগ্রহণ করেন। এ সময় হাজারো জনতা প্রধানমন্ত্রীর এই সরলতা দেখে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ