IMG-LOGO

সোমবার, ২৯ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কানাডার জয়ের ইতিহাস গড়া নায়ককে প্রশংসায় ভাসাচ্ছে দেশবিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানিবাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানারাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, কর্মচারী গ্রেপ্তার‘তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধারের তথ্য গুজব’মহাদেবপুরে যাত্রীবাহী বিআরটিসিবাস উল্টে আহত ১৫গোমস্তাপুরে ৩৭হাজার ২৬৮ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন-এ ক্যাপসুলরাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক ও চকলেট বিক্রি করায় জরিমানারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ভাইভা পরীক্ষা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তারঅটোরিকশা ইউনিয়নের সদস্য কার্ড নবায়ন-বিতরণ ও নতুন সদস্যকার্ড প্রদানের উদ্বোধনপোস্টার কম্পিটিশনে বিজয়ী রুয়েট শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রজেক্টস্টেডিযাম মার্কেট ব্যবসায়ী সমিতি ও আরডিএস এর মতবিনিময় সভা অনুষ্টিত৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১ জনরাণীনগরে রাতে চুরি,ভোরে থ্রি পিস-প্যান্ট পরে ছিনতাই
Home >> জাতীয় >> লিড নিউজ >> বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি

বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি

ধূমকেতু নিউজ ডেস্ক : উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে লালমনিরহাটের তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে।

জানা গেছে, সকাল থেকে উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করে। ফলে তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিভিন্ন ফসলি জমি প্লাবিত হয়েছে। নদীতীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষের মধ্যে বন্যা ও নদীভাঙনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নড়াইলে অফিসের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তার উপর হামলা, মামলা দায়ের

রোববার (২৮ জুন) রাত ৯টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৫ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ছয়টি ইউনিয়নের ৮ থেকে ১০টি চর ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে।

তিস্তা ডালিয়া পয়েন্টের পানির স্তর পরিমাপক নুরুল ইসলাম জানান, উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় বলেন, উজানের ঢলে তিস্তার পানি বেড়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তিস্তার নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ