IMG-LOGO

সোমবার, ৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা‘প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি’খামেনির জানাজায় লাখো মানুষের সমাবেশে ডনাল্ড ট্রাম্পকে হত্যার ডাকসৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণেরআবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদানগুলশান-বনানী-বারিধারা লেকের দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীরআত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতরাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতুরাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতরাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ।। ৯জনের নামে মামলামান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতবিরামপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অভিযোগগোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপননাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতজাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে তারাগঞ্জে রেলী ও আলোচনা সভাখাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি’

‘প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি’

ধূমকেতু নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তন শুরু করে দিয়েছেন। দেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ব্যবস্থা ও অর্থনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। পাঁচ বছরে তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, পরিবেশ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থাসহ সব ব্যবস্থাকে একটি পর্যায়ে নিয়ে আসতে চান।

সোমবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সখীপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘আমি বলবো না, ৫ বছরে তিনি বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন। তিনি যদি আরও কিছু সময় পান, তাহলে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে নিয়ে যাবেন।’

ইতিবাচক পরিবর্তনের আশা ব্যক্ত করে মন্ত্রী আহমেদ আযম খান বলেন, প্রধানমন্ত্রী দুপুর বেলা ১০০ টাকার খাবার খান। ১০০ টাকায় সখীপুরেও খাবার পাওয়া যাবে না। আমরা সবাই ১০০ টাকার খাবার খাই দুপুর বেলা। প্রধানমন্ত্রী সকাল পৌনে ৯টায় অফিসে আসেন। শুনেছেন? শুনেননি। আমরা মন্ত্রীরা প্রত্যেক দিন পৌনে ৯টায় অফিসে যাই। আমার দপ্তরে কোনো দিন সাড়ে ৮টা বা পৌনে ৯টায় গেলেও দেখবেন আমি হাজির। অর্থাৎ পরিবর্তনটা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ‘প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় স্বাধীনতার পরে যে ধস নেমেছে, সেই ধস থেকে আপনারা এই শিক্ষা ব্যবস্থাকে বের করে নিয়ে আসুন। আপনাদের কাছে জাতির অনেক প্রত্যাশা।’

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমানের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বেগম নার্গিস সিদ্দিকা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার সভাপতি খুরশিদ জাহান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটুসহ আরও অনেকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930