IMG-LOGO

শুক্রবার, ২৪ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ২১তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিতআজ পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন‘শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না’সবুজ নগরী গড়তে জাতীয় পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণতানোরে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতারগ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মামা-ভাগনির মৃত্যুরাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণচাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর সীমান্ত দিয়ে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল ১৬ বিজিবিরাজশাহীতে বিআরটিএর পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতসফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকারগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির সভাসম্পত্তি দখল ও জাল ওয়ারিশ সনদের অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের ট্রাফিক ও আইন সচেতনতায় বিশেষ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণতানোরে ৩০ বছর ধরে জমি দখল প্রশাসনের হস্তক্ষেপ কামনা সাত পরিবারের
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ হবে ট্রিলিয়ন ডলারের দেশ’

‘২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ হবে ট্রিলিয়ন ডলারের দেশ’

ধূমকেতু নিউজ ডেস্ক : আট বছরের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এফডিআই সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে একটি এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের বাজেটে বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর জন্য সুনির্দিষ্ট প্রণোদনা নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে—নবায়নযোগ্য শক্তি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা এবং লজিস্টিকস। আমরা বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি বৃহৎ উৎপাদন হাব হিসেবে প্রতিষ্ঠিত করছি, আমাদের তৈরি পোশাক শিল্পকে বৈচিত্র্যময় করছি এবং মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় প্রযুক্তি ও দক্ষতায় অগ্রাধিকার দিচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ কেবল বিনিয়োগ আকর্ষণের ওপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে দীর্ঘস্থায়ী ও বিশ্বাসযোগ্য অংশীদারত্ব গড়ে তোলার ওপর। আমি এই কক্ষে উপস্থিত প্রতিটি ব্যবসায়িক নেতাকে সেই সম্ভাবনাময় ভবিষ্যতের অংশ হতে আহ্বান জানাচ্ছি। আমরা একসাথে এমন একটি অর্থনীতি গড়ে তুলতে পারি, যা হবে সুদৃঢ়, ন্যায়ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক। আমি আপনাদের সবাইকে বাংলাদেশে বিনিয়োগ ও সাফল্যের নতুন দিগন্ত উন্মোচনের আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, আমরা একসাথে সমৃদ্ধির পথে এগিয়ে যাই; নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করি এবং আগামীর বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। আসুন, একটি সমৃদ্ধ ও বৈশ্বিকভাবে সংযুক্ত বাংলাদেশ গড়ার এই অগ্রযাত্রায় আমরা অংশীদার হই।

ফরেন ইনভেস্টমেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) উদ্যোগে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ও এক্সপো অনুষ্ঠান চলছে। প্রধানমন্ত্রী সম্মেলন অনুষ্ঠানে যোগদানের আগে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930