IMG-LOGO

বুধবার, ৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিতশিমুল মেমোরিয়াল স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনজুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী মিনুজুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগমারায় জামায়াতের মিছিল-সমাবেশপুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিতজুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণসিংড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতজুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিতরাজশাহী জেলা পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিতপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতেশহীদ সাকিব আনজুমের কবর জিয়ারতজুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীআজ‘জুলাই গণ-অভ্যুত্থান’দিবস‘৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন’
Home >> জাতীয় >> লিড নিউজ >> জুলাই স্মৃতি জাদুঘর ৬ আগস্ট থেকে সবার জন্য খুলে দেওয়া হবে

জুলাই স্মৃতি জাদুঘর ৬ আগস্ট থেকে সবার জন্য খুলে দেওয়া হবে

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী পুরো জাদুঘরটি ঘুরে দেখবেন। পরদিন ৬ আগস্ট, বৃহস্পতিবার থেকে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, জুলাই জাদুঘর নির্মাণ বা ব্যবস্থাপনা নিয়ে কোনো সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।

এ সময় উপস্থিত সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টায় জুলাই স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাদুঘর উদ্বোধন উপলক্ষে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে একটি বর্ণাঢ্য কনসার্টের আয়োজন রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে এই জাদুঘরকে আরও সমৃদ্ধ ও পরিপূর্ণ করা হবে।

জাদুঘরের প্রবেশাধিকার নিয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের প্রথম দিন অর্থাৎ বুধবার জাদুঘরটি শুধু শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। পরদিন থেকে সাধারণ দর্শনার্থীরা নির্ধারিত টিকেট কেটে ভেতরে প্রবেশ করতে পারবেন।

তিনি জানান, জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সংস্কৃতিজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের।

অনুষ্ঠানের শেষ পর্বে জাদুঘরের মহাপরিচালক অতিথি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031