IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড‘পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন’হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহতবাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভা
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন’

‘পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন’

ধূমকেতু নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। বুধবার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক কোর্স উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। একটি অবাধ নির্বাচন আয়োজনে কমিশনের যেমন সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, তেমনি পুলিশের ওপরও সমান আইনি দায়িত্ব বর্তায়। নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো ধরনের অন্যায্য বা বেআইনি নির্দেশ যাবে না উল্লেখ করে তিনি জানান, পেশাদারিত্ব বজায় রেখে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পুলিশ পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন আয়োজন সম্ভব কি না এমন প্রশ্নে সিইসি বলেন, বিগত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময়ের চেয়ে বর্তমান পরিস্থিতি কোনো অংশেই খারাপ নয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কমিশনের পূর্ণ আস্থা রয়েছে।

একই অনুষ্ঠানে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ দায়িত্ব পালন প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হাসান ফকির জানান, গণতান্ত্রিক সরকারের অধীনে নির্বাচন কমিশন যেভাবে পরামর্শ দেবে, সে অনুযায়ী সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পুলিশ। একই সঙ্গে গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারে নিজেদের সাফল্যকে শতভাগ দাবি করেন আইজিপি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031