IMG-LOGO

বৃহস্পতিবার, ১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ছয় মাসের কারাদণ্ডকলম থেমেছে সাংবাদিক আবু সাঈদের, তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ফজলে হুদাকুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জননওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটকরাণীনগর মহিলা কলেজে নবীন-বরণনবীন শিক্ষকদের বরণে মুখর সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস‘চরিত্র ছোট-বড় বিষয় নয়, বিশ্বাসযোগ্য করে তোলাই গুরুত্বপূর্ণ’সিরাজগঞ্জ আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভারাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটিফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জে জমি কিনে বিপাকে পুলিশ সদস্যের পরিবার, ‘মিথ্যা মামলার আসামিনিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিতফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীগোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন: দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনার আহ্বানমহাদেবপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাকুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহত
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘মিরপুর উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ’

‘মিরপুর উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ’

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের বড় ধরনের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ না করায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং পুরো বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সার্বিক আইনশৃঙ্খলা ও আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান চলাকালে হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।
মিরপুরে উচ্ছেদে বিস্মিত শফিকুর রহমান, চাইলেন সমন্বিত উদ্যোগ

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, উচ্ছেদের সময় ফুটপাতের তার সরাতে গিয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পাশের ট্রান্সফরমারে আগুন ও বিস্ফোরণ ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে হকাররা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর ১০ থেকে ১৪ নম্বর সড়কে যান চলাচল বন্ধ করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে কেন যোগাযোগহীনতা ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল ও চাঁদাবাজির বিষয়ে সম্প্রতি দেশের ৩৮ জন বিশিষ্ট নাগরিকের গভীর উদ্বেগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় সরকারের কাছে বিবেচ্য নয়। রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, অপরাধীকে কেবল অপরাধী হিসেবেই দেখা হচ্ছে। মিরপুরে ঐতিহ্যবাহী রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় কোনো সংসদ সদস্য বা প্রভাবশালী নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

ইতোমধ্যে ওই ঘটনায় দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে, ঢালাওভাবে বিএনপিকে ‘চাঁদাবাজ’ আখ্যা দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে মন্ত্রী বলেন, উদ্দেশ্যমূলকভাবে সরকারকে দোষারোপ করতেই এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে; জনগণই এর সঠিক বিচার করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান চলমান রয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা যেমন মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র বা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা সামনে এনে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক হবে না। সরকার এসব প্রতিটি ঘটনার নির্মোহ ও সুষ্ঠু তদন্ত করছে।

আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি বিষয়ে মন্ত্রী জানান, এবার সারা দেশে রেকর্ড ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় প্রায় ১ হাজার ৫০০টি বেশি। দেশে বর্তমানে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে উল্লেখ করে তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে উৎসব পালনের সুবিধার্থে দুর্গাপূজার সরকারি ছুটি এবার একদিন থেকে বাড়িয়ে মোট তিনদিন করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930