IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদেরশিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতিরমহাদেবপুরে বাড়ির পাশে গাছেঝুলছিল যুবকের মরদেহচাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, প্রত্যেকের ৩ দিনের কারাদণ্ডভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীজানালা ভেঙে বৃদ্ধার বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও মুঠোফোন লুটনন্দীগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেনঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন নয়, ফোর্স থাকবে তিন গুণমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশনন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতিআলুর জমি চাষ করছিলেন বাবা,বাবার চালানো পাওয়ার টিলারের নিচে পরে প্রাণ গেল মেয়েরবাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভামান্দায় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন -২০২৬‘অভিনয়ের জন্য পারিবারিক গল্পই পছন্দ’
Home >> জাতীয় >> লিড নিউজ >> শিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও সংলগ্ন এলাকা সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণে ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বানও জানিয়েছেন তিঁনি।

আজ বুধবার বঙ্গভবনে সকালে উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ভাইস চ্যান্সেলর (উপাচার্য) অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও সমস্যার বিষয়েও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন। রাষ্ট্রপতি সমস্যা সমাধানের আশ্বাস দেন।

উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), আসন্ন উত্তরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।

এদিন সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930