IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি‘বিগত বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য’
Home >> জাতীয় >> বিশেষ নিউজ >> শুক্রবার থেকে তীব্র শৈত্যপ্রবাহ আসছে

শুক্রবার থেকে তীব্র শৈত্যপ্রবাহ আসছে

ধূমকেতু নিউজ ডেস্ক : মাঘ মাসের প্রথম পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যায়। এরই মধ্যে ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার থেকে ফের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ওই শৈত্যপ্রবাহ তীব্র মাত্রায় রূপ নেয়ারও শঙ্কা রয়েছে। দেশের আকাশে মেঘ থাকায় বুধ ও বৃহস্পতিবার প্রায় সারাদেশেই রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ দুই দিন দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়, আকাশে মেঘ থাকায় সূর্যের আলো সরাসরি প্রবেশ করতে পারবে না, এ কারণে সারাদেশেই দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এ দুই দিন দেশের অনেক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির মাধ্যমে মেঘ কেটে গিয়ে শুক্রবার থেকে আবার দিনের তাপমাত্রা বেড়ে যাবে এবং রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। তখন ফের কিছু এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছিল, চলতি জানুয়ারি মাসে ১-২টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরমধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

অধিদপ্তরের তথ্যমতে, সর্বনিম্ন তাপমাত্রা ৪-৬ ডিগ্রির মধ্যে থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। চলতি মাসে ইতিমধ্যে একটি শৈত্যপ্রবাহ বিদায় নিয়েছে। এই শৈত্যপ্রবাহে সর্বনিম্ন তাপমাত্রা সাতের নিচে নামলেও ৬ ডিগ্রিতে যায়নি।

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সম্ভাব্য শৈত্যপ্রবাহ তীব্র মাত্রায় রূপ নিতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930