IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীসার কৃষকেরাই ব্যবহার করবে,পাচার হতে দেওয়া যাবে না কৃষিমন্ত্রী আমিন উর রশিদমাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সৌরবিদ্যুৎ ব্যবহারে জোর দিলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদসাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নব আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধনপোরশায় আমগাছের ডাল ভেঙে মাথায় পড়ে মাদ্রাসা ছাত্রের মৃতুফুলবাড়ীতে জমি বিরোধে বিষ প্রয়োগে আমন ধান নষ্টের অভিযোগকুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দস্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যার দায়ে ওই বাংলাদেশির মৃত্যুদণ্ডবহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এস এম রঞ্জুর মতবিনিময় সভামোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমোহনপুর থানায় নবাগত ওসি আতিকুর রহমানের যোগদাননবনির্বাচিত বাস মালিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদককে ইঞ্জিঃ শাকিলের ফুলের শুভেচ্ছানায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ১ হাজার ৮৬৬ রোগী হাসপাতালে ভর্তিমান্দায় ২১৫ শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টসর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়। সেখান থেকেই ভার্চুয়ালি ৫০৩টি উপজেলায় এ প্রতিযোগিতা উদ্বোধন করেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বিকাল পৌনে ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যুব ও ক্রীড়া ভারপ্রাপ্ত সচিব মাহফুজুল আলম খান।

প্রধানমন্ত্রী মাঠে প্রবেশের সঙ্গে সঙ্গে গ্যালারিতে বসা হাজার হাজার শিশু-কিশোর শিক্ষার্থীরা মুহুর্র মুহুর্র করতালি দিয়ে শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রী মাঠের ভেতর দিয়ে গ্যালারির কাছাকাছি গিয়ে হাত নেড়ে শিশু-কিশোর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

এরপর বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হন।

এবারের প্রতিযোগিতায় আটটি ইভেন্টের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে মোট ১০টি ক্রীড়া ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ক্ষুদে খেলোয়াড়রা। অংশগ্রহণকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৪ বছর।

এর আগে গত ২ মে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসর শুরু হয়েছিল।

দ্বিতীয় আসরের নতুন কুঁড়ি কর্মসূচির জন্য অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31