IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যার দায়ে ওই বাংলাদেশির মৃত্যুদণ্ডবহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এস এম রঞ্জুর মতবিনিময় সভামোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমোহনপুর থানায় নবাগত ওসি আতিকুর রহমানের যোগদাননবনির্বাচিত বাস মালিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদককে ইঞ্জিঃ শাকিলের ফুলের শুভেচ্ছানায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ১ হাজার ৮৬৬ রোগী হাসপাতালে ভর্তিমান্দায় ২১৫ শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণমিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, আন্দোলনকারীর উপস্থিতি দেখা যায়নিরাণীনগরে সরকারি সড়কের জায়গায় প্রধান শিক্ষকের দোকানপাটহরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে সহায়তা করবে ইরান, রাষ্ট্রদূত ড. জলিল রহিমিসিরাজগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারবাগমারায় পদোন্নতি ও সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধনপোরশা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভানিয়ামতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এস এম রঞ্জুর মতবিনিময় সভা

বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এস এম রঞ্জুর মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নং বহুলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাগডুমুর গ্রামে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর ) বিকেল ৪ টায় ‎​স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় আলোকদিয়ার গ্রামের কৃতি সন্তান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবু তাহের খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এবং ৩ নং বহুলী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এস এম সোহেল মাহমুদ রঞ্জু।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম সোহেল মাহমুদ রঞ্জু বলেন, দলীয়ভাবে যদি আমাকে নমিনেশন দেওয়া হয় এবং জনগণের রায়ে আমি নির্বাচিত হতে পারি, তবে ইনশাআল্লাহ বহুলী ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে নিজেকে পুরোপুরি উৎসর্গ করব। অতীতেও আমি আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও আজীবন আপনাদের সেবা করার সুযোগ চাই।

‎​এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বেগম খালেদা জিয়া স্মৃতি পরিষদ সিরাজগঞ্জ সদর উপজেলা সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন স্বপন,ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা জিয়াউর রহমান জিয়া, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীন খান, ৩ নং বহুলী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নাজমুল হুদা,খালেদা জিয়া স্মৃতি পরিষদের জেলা যুগ্ম আহবায়ক মোঃ ফরিদুল ইসলাম সেখ,সদর থানা সহ-সভাপতি আলী আলামত,মোঃ আমিনুল ইসলাম,সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন,এছাড়াও আরো উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের বাগডুমুর গ্রামের মোঃ আব্দুস সালাম, মোঃ হবিবর রহমান মোঃ জয়নুল আবেদীন,আলোকদিয়ার গ্রামের আব্দুল হালিম,

ব্রহ্মগাছা ইউনিয়ন বিএনপি অন্যতম নেতা মোঃ হবিবুর রহমান হবি,রাজাপুর নিবাসী মোঃ মমিনুল ইসলাম,।

‎​এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শত শত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ২ নং ওয়ার্ড বাগডুমুর এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎​উপস্থিত এলাকাবাসী আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে এস এম সোহেল মাহমুদ রঞ্জুর হাতেই বহুলী ইউনিয়নের দায়িত্ব দেখতে চান বলে জোরালো মতামত ব্যক্ত করেন এবং তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31