IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবসিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজনরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ রাসিকেরপোরশায় দূর্গাপুজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণসরকারি নির্দেশনায় আড়ানি পৌরসভায় মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছেগণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড
Home >> জাতীয় >> টপ নিউজ >> ঢাকা-বুদাপেস্ট পারমাণবিক শক্তি সহযোগিতায় একমত

ঢাকা-বুদাপেস্ট পারমাণবিক শক্তি সহযোগিতায় একমত


ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা ও বুদাপেস্ট পারমাণবিক শক্তি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা শুরু করতে সম্মত হয়েছে। এদিকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে আগামী জানুয়ারির মধ্যে হাঙ্গেরি এখানে কনস্যুলেট অফিস খোলার কথা ঘোষণা করেছে।

আজ বৃহস্পতিবার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তার সফররত হাঙ্গেরিয়ান পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তোর সঙ্গে যৌথ প্রেস ব্রিফিংয়ে এসব কথা প্রকাশিত হয়।

বৈঠকের পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিজ নিজ দেশের পক্ষে কূটনীতিকদের জন্য পারমাণবিক শক্তি সহযোগিতা ও প্রশিক্ষণের বিষয়ে দুটি দলিলে স্বাক্ষর করেন।

সিজ্জার্তো সংবাদ মাধ্যমকে বলেন, আমরা পারমাণবিক প্রকৌশলী এবং পারমাণবিক বিশেষজ্ঞদের (বাংলাদেশের) শিক্ষা ও প্রশিক্ষণের বিষয়ে ব্যাপক সহযোগিতার বিষয়ে একমত হয়েছি।

হাঙ্গেরি প্রথম ১৯৮০ সালে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে। তারা বর্তমানে রাশিয়ান রোসাটমের মাধ্যমে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে।

মোমেন বলেন, আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একই কোম্পানি কতৃক নির্মিত যারা সেখানে (হাঙ্গেরিতে) (পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র) নির্মাণ করেছে। তারা (হাঙ্গেরি) এর উপর (পারমাণবিক শক্তি) ৪০ বছরের দক্ষ। তাই আমরা প্রতি বছর প্রায় ৩০ জন ছাত্রকে পারমাণবিক গবেষণার জন্য হাঙ্গেরিতে পাঠাবো।

সিজ্জার্তো আরও বলেন, আমাদের কাছে একই ধরনের চুল্লী আছে, একই ধরনের কাঠামো… তাই পারমাণবিক প্রকৌশলীদের প্রশিক্ষণের ক্ষেত্রে (ঢাকা ও বুদাপেস্টের মধ্যে) সহযোগিতার এটাই সুযোগ।

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী জানুয়ারির মধ্যে তার সরকার ঢাকায় একটি কনস্যুলেট অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে। কারণ বাংলাদেশে হাঙ্গেরীর স্থায়ী মিশন নেই।
তিনি বলেন, এখানকার কনস্যুলেট অফিসটি হাঙ্গেরীর নয়াদিল্লী মিশনের স্থায়ী প্রতিনিধিদের সঙ্গে সম্প্রসারণ করবে। কারণ অনেক বাংলাদেশি শিক্ষার্থী হাঙ্গেরিতে পড়াশোনা করতে পারে এবং আরও বেশি হাঙ্গেরীয় প্রতিষ্ঠান বাংলাদেশের বাজারে আবির্ভূত হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ