IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবসিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজনরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ রাসিকেরপোরশায় দূর্গাপুজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণসরকারি নির্দেশনায় আড়ানি পৌরসভায় মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছেগণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড
Home >> জাতীয় >> টপ নিউজ >> সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ

সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ

ধূমকেতু নিউজ ডেস্ক : মহামারী করোনাকালে নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি কমেছে অনেক। এছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলোয় শূন্যপদের সংখ্যা বেড়েই চলেছে। সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কমপক্ষে চার লাখ শূণ্য পদ রয়েছে। করোনাকালে নিয়োগ না হওয়ায় অনেক প্রতিষ্ঠানে কাজ চালাতে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।

এ সঙ্কট সমাধানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শূন্যপদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিনিয়ত সরকারি পদ সৃষ্টি হয়। তবে সঙ্গে সঙ্গেই নিয়োগ সম্পন্ন হয় না। চাকরির পদ শূন্য হলেও নিয়োগ দিতে কিছু সময় লাগে। করোনার কারণেও এখন অনেক নিয়োগ আটকে গেছে।’ পরিস্থিতি স্বাভাবিক হলে শূন্যপদে দ্রুত পূরণের উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।

ফরহাদ হোসেন আরো বলেন, ‘নিয়োগ প্রক্রিয়ায় যে সময় লাগে তা কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে ডাক্তার, নার্সসহ মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতিতে হয়েছে।’ আগামী দিনে এ থেকে শিক্ষা নিয়ে কাজ করার কথাও জানান প্রতিমন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ