IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মিরপুর উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ’নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও মুদি দোকান হস্তান্তরকুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় অসহায় মানুষের হাতে চেক তুলে দিলেন এমপি ডাঃ আব্দুল বারীসিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপগোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনিবঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ,চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতবাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণদুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
Home >> জাতীয় >> টপ নিউজ >> সড়কে ডিএনসিসির অভিযান, অবৈধ সামগ্রী নিলামে ২১ লাখ টাকায় বিক্রি

সড়কে ডিএনসিসির অভিযান, অবৈধ সামগ্রী নিলামে ২১ লাখ টাকায় বিক্রি


ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। পাশাপাশি সড়ক ও ফুটপাতে অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী তৎক্ষণাৎ নিলামে তুলে ২১ লাখ টাকা বিক্রি করে দেয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকায় পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে এ অভিযান চলে।

ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হামিদ মিয়া গুলশান এলাকায় উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শুরুতে নগর ভবনের সামনে ফুটপাতে অবৈধভাবে রাখা বালি জব্দ করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে ডিএনসিসির এক ঠিকাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর গুলশান ৯০ নম্বর সড়কে অবৈধভাবে রাখা রড, ইট, বাঁশ ইত্যাদি তাৎক্ষণিকভাবে নিলামে ১৭ লাখ ৫৫ হাজার টাকা বিক্রি করা হয়।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ বনানী ও কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বনানীতে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রী নিলামে তুলে তিন লাখ ৫১ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়। বনানীতে ফুটপাতে অবৈধভাবে দুটি ফ্রিজ রেখে জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করায় তা নিলামে ১৪ হাজার ৩৭৫ টাকায় বেচে দেয়া হয়। এছাড়া ফুটপাত ও সড়ক থেকে প্রায় ৩০টি দোকান উচ্ছেদ করা হয় এবং অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করায় এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ বনানী ও কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বনানীতে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রী নিলামে তুলে তিন লাখ ৫১ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়। বনানীতে ফুটপাতে অবৈধভাবে দুটি ফ্রিজ রেখে জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করায় তা নিলামে ১৪ হাজার ৩৭৫ টাকায় বেচে দেয়া হয়। এছাড়া ফুটপাত ও সড়ক থেকে প্রায় ৩০টি দোকান উচ্ছেদ করা হয় এবং অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করায় এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন নতুন বাজার থেকে বাড্ডা পর্যন্ত উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ফুটপাত ও সড়কে অবৈধভাবে থাকা প্রায় ১০০টি অস্থায়ী দোকান, টং ঘর ইত্যাদি উচ্ছেদ করা হয়। ফুটপাতে অবৈধভাবে মালামাল রাখায় এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত মালামাল নিলামে ২২ হাজার ৪২৫ টাকায় বিক্রি করা হয়।

অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ