IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিল
Home >> জাতীয় >> বঙ্গবন্ধু হত্যার পর থেকে খালি পায়ে হাঁটেন ইছাহাক আলী

বঙ্গবন্ধু হত্যার পর থেকে খালি পায়ে হাঁটেন ইছাহাক আলী

ধূমকেতু নিউজ ডেস্ক : ইছাহাক আলী শরিফ (৯২) খুব সাধারণ একজন মানুষ। জীবনযাপনও তার অত্যন্ত সাদামাটা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর থেকেই তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড মানতে পারেননি তিনি।

দিনমজুর ইছাহাক আলী শরিফ। শেখ মুজিবকে হারানো শোক বুকে ধারণ করে দীর্ঘ ৪৫ বছর যাবত তিনি শেখ মুজিবুর রহমানের এ বাংলাদেশের মাটিতে খালি পায়ে ও তার মৃত্যুর শোক হিসেবে কালো পোশাকে চলাচল করছেন। 

এ কারণে স্থানীয়রা তাকে মুজিব ‘পাগল’ বলে আখ্যায়িত করেন। মুজিবভক্ত ইছাহাক আলী বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামে একটি জরাজীর্ণ পরিবেশে ছোট্ট একটি ঘরে বসবাস করেন।

স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার খবর যখন সারা দেশে ছড়িয়ে পড়ে তখন থেকেই ইছাহাক আলী শরিফকে দেখছি পরনে কালো লুঙ্গি ও গাঁয়ে কালো জামা এবং খালি পায়ে হাঁটেন। এটা শুধু বাড়ি বসে নয়, হাটবাজারসহ কোথাও কোনো অতিথি হয়ে গেলেও এ পোশাক থাকে তার। 

আর কখনো শেখ সাহেবকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করলে তিনি তার প্রতিবাদ করেন। এরকম প্রতিবাদ করতে গিয়ে তিনি ৩-৪ বার হামলারও শিকার হয়েছিলেন। পুরো জীবন শেখ মুজিব, শেখ হাসিনা, আওয়ামী লীগ বলে কাটিয়ে দেওয়া পাগল এই ইছাহাক আলী শরিফ। 

‘জয়বাংলা’ স্লোগানের জন্য নানারকম অত্যাচার-নিপীড়ন সহ্য করেছেন কিন্তু তাকে জয়বাংলা থেকে সরাতে পারেনি কেউ। তবে এর বিনিময়ে সারাজীবন মুজিব-হাসিনা-নৌকা করে যাওয়া মুজিব পাগল নিজের অভাব অনটনসহ কোনো কিছুর জন্য কারও কাছে ধরনাও দেননি।

ইছাহাক আলী শরিফ বলেন, এহোনগো নেতাগো ধারে মোর কিছু চাওয়ার নাই। বঙ্গবন্ধুর স্বাধীন করা এই জমিনে তিনি শুয়ে আছেন। আর সেই জমিনে আমি কোনদিনই জুতা পায়ে হাঁটিনি আর হাঁটবও না। শুধু গ্রামে গ্রামে ঘুরে শেখ মুজিবের নামে দোয়া চাচ্ছি। 

তিনি আরও বলেন, এহন সবাই আওয়ামী লীগ করে, আওয়ামী লীগকে ভালোবাসে। আর আমি মুজিবকে ভালোবাসি। একজন মুজিব ছিল বলেই আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা পেয়েছি স্বাধীন রাষ্ট্র। যে মাটিতে আমার নেতা শেখ সাহেব ঘুমিয়ে আছেন, সেই মাটিতে আমি কোন দিনই জুতা পায়ে হাঁটতে পারব না। তাই শেখ সাহেবের মৃত্যুর পর আর কোনদিন জুতা পায়ে দেই না। তার মৃত্যুর শোকে তখন থেকেই কালো পোশাক পরিধান করি। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছোটবগী ইউনিয়নের চেয়ারম্যান মু. তৌফিকউজ্জামান তনু বলেন, শেখ মুজিবের মৃত্যুর পর থেকে খালি পায়ে হাঁটা ও কালো পোশাক পরিধান করা ইছাহাক আলী শরিফ এলাকায় মুজিব পাগল নামে পরিচিত। তিনি কোনো কিছু দাবি না করলেও চেয়ারম্যান হিসেবে তার পরিবারের দিকে বিশেষ খেয়াল রাখি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31