IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা; ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’
Home >> জাতীয় >> টপ নিউজ >> ১১ তলা ভবন গায়েব (ভিডিও)

১১ তলা ভবন গায়েব (ভিডিও)

ধূমকেতু নিউজ ডেস্ক : ভবনটি ১১ তলা। অনেককেই ফ্ল্যাটের রেজিস্ট্রেশনও দেয়া হয়েছে। অথচ পাঁচ বছর পর সেই একই জমি নাল হিসেবে রেজিস্ট্রি হলো। সরকার নির্ধারিত ফি ফাঁকি দিতে সাব রেজিস্ট্রি অফিসের যোগসাজশেই অবৈধ কাজটি হয়েছে। 

রাজধানী ভাটারার পশ্চিম ঢালী বাড়ীর ১১ তলার এই ভবনটির নির্মাণ কাজ শেষ হয় ২০১৩ সালে। আর ২০০৫ সালে ২৬ শতাংশ জমিতে ভবন নির্মাণের অনুমোদন নেওয়া হয়।

২০১৩ সালে ভবনটি উঠে যাওয়ার পর বেশ কিছু ফ্ল্যাটের রেজিস্ট্রেশন দেয়া হয়। ২০১৫ সালে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন নিয়েছেন আব্দুর রহমান। একই ব্যক্তি ২০২০ সালে সরকারি টাকা ফাঁকি দিতে নাল জমির রেজিস্ট্রেশন নিয়েছেন।

১১ তলা ভবন কিন্তু কাগজে হাওয়া। রেজিস্ট্রি অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারির যোগসাজশে নাল জমি হিসেবে রেজিস্ট্রেশন করা হয়। আবার একই ব্যক্তি দলিলদাতা ও গৃহীতা। আবার ১১ তলা ভবনের ফ্ল্যাটের রেজিস্ট্রেশন দেয়া হলেও সেই একই জায়গা কিভাবে নাল রেজিস্ট্রি হলো?

অভিযোগকারী মামুনুর রশিদ জানান, এটা নাল জমি না, এটা ১০তলা বিল্ডিং। এটি নির্মাণের কাজ ২০০৫ সালে শুরু হয়। বিল্ডিংয়ের জমি নাল জমি হিসেবে দেখানো কি জালিয়াতি নয়?

অভিযোগকারী ইঞ্জিনিয়ার শামিমুল ইসলাম বলেন, আমরা ২০ জন মালিক, যার ফ্ল্যাটে সে উঠে গেছি।

অনুসন্ধানে দেখা যায়, ২০০৫ সালে জমিটির দলিল করা হয় মুফতি আতাউর রহমানের নামে। গত এপ্রিলে করোনায় মারা যান তিনি। তার কোন ছেলে না থাকায় অন্য অংশীদাররা মিলে ২০০৫ সালের একটি নোটারি দেখিয়ে ভবনকে নাল জমি হিসেবে রেজিস্ট্রি করে নেন।

কিভাবে বহুতল ভবনটি নাল হলো? এর সদুত্তর মেলেনি।

দলিল জালিয়াতির সাথে জড়িত আব্দুর রহমান বলেন, যেহেতু এই জমির দলিলে আপনার নাম নেই, তাহলে ফ্ল্যাট করবেন কিসের উপর, দেখাবেন কিসের উপর। এই জন্য দলিলটার মূলে আমাদের নামটা নেওয়া হয়েছে। মূল মালিকের ভাইয়ের দাবি জালিয়াতি করে জমি গ্রাসের চেষ্টা করা হচ্ছে। 

এর উত্তরে মামুনুর রশিদ বলেন, ভাইয়ের অংশ পাওয়ার জন্যই এটা করেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31